নন্দীগ্রাম আসন ছাড়লেও ভুলবেন না বলে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/event-i159344-নন্দীগ্রাম_আসন_ছাড়লেও_ভুলবেন_না_বলে_প্রতিশ্রুতি_মুখ্যমন্ত্রীর
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সংবিধানের নিয়ম অনুসারে তিনি নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়েছেন। তবে তিনি বলেছেন, নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করব। বিধানসভায় শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
(last modified 2026-05-13T11:01:49+00:00 )
মে ১৩, ২০২৬ ১৬:৫০ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সংবিধানের নিয়ম অনুসারে তিনি নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়েছেন। তবে তিনি বলেছেন, নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করব। বিধানসভায় শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছর নন্দীগ্রামের মানুষকে কোনও অভাব বুঝতে দেব না। তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবেই তিনি বিধানসভায় শপথবাক্য পাঠ করেন। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই লড়াই করেছিলেন তিনি। দুটি আসনেই জয়ী হন।

সংবিধান অনুসারে একটি আসন থেকেই তিনি বিধায়ক থাকতে পারেন। কোন আসন তিনি ছাড়বেন? তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তিনি  নন্দীগ্রাম ছাড়ার বিষয়টি জানিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ শপথগ্রহণের পর বিধানসভা থেকে বের হয়ে ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষকে ফের শুভেচ্ছা জানান।

এরপর শুভেন্দু জানান, সংবিধান অনুসারে একটি আসন ছাড়তেই হবে। সেজন্যই তিনি নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নন্দীগ্রামের সঙ্গে তিনি সবসময় আছেন। বিধায়ক না থাকার সময় থেকেই দীর্ঘ সময় ধরে তিনি নন্দীগ্রামের উন্নয়নের সঙ্গে তিনি জড়িয়ে। তাঁর জায়গায় অন্য প্রতিনিধি বিজেপির তরফে প্রার্থী হবেন। সেই প্রতিনিধি জিতে এসে কাজ করবেন। তবে নন্দীগ্রামের দিকে তাঁর নজর থাকবে। তাঁর হয়েই প্রতিনিধি কাজ করবেন  বলে জানান মুখ্যমন্ত্রী।

আজ বিকেলের পর ভবানীপুরে তিনি বিজয়মিছিলও করবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।#

পার্সটুডে/জিএআর/১৩