সীমান্ত এলাকা অসামরিকীকরণ করতে চীন-ভারত সম্মত
https://parstoday.ir/bn/news/india-i87256-সীমান্ত_এলাকা_অসামরিকীকরণ_করতে_চীন_ভারত_সম্মত
চীন এবং ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে। গত জুন মাসে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ভারত ও চীন একমত হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৯:২৬ Asia/Dhaka
  • সীমান্ত থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত ও চীন
    সীমান্ত থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত ও চীন

চীন এবং ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে। গত জুন মাসে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ভারত ও চীন একমত হলো।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ (বৃহস্পতিবার) একথা ঘোষণা করেছেন। তিনি জানান, দু পক্ষ বিরোধপূর্ণ পানগং হ্রদ এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে একটি সমঝোতায় পৌঁছেছে। এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ভারত ও চীনের সামরিক কমান্ডার এবং কূটনীতিকরা কয়েকদফা আলোচনায় বসেন। চীনের সঙ্গে ভারতের এই আলোচনাকে রাজনাথ সিং ‘টেকসই’ বলে মন্তব্য করেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

তিনি আশা করেন, চীন এবং ভারতের এই পদক্ষেপের ফলে গত বছর সংঘর্ষ হওয়ার আগের অবস্থায় ফিরে আসবে দু দেশের সীমান্ত পরিস্থিতি।

এদিকে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ভারত এবং চীনের মধ্যকার আলোচনার প্রেক্ষাপটে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে তার আলোকে সীমান্তবর্তী গোলযোগপূর্ণ হ্রদের তীর থেকে দুই দেশ সেনা প্রত্যাহার শুরু করেছে। গত বছরের জুন মাসে গালওয়ান উপত্যকা এলাকায় চীন এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। ওই ঘটনায় চীনের কোনো সেনা মারা গিয়েছে বলে খবর বের হয় নি।#

পার্সটুডে/এসআইবি/১১