পাঞ্জাবে পৌরসভা নির্বাচনে বিজেপি ধরাশায়ী, ভালো ফল করল কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i87544-পাঞ্জাবে_পৌরসভা_নির্বাচনে_বিজেপি_ধরাশায়ী_ভালো_ফল_করল_কংগ্রেস
ভারতের পঞ্জাবে পৌরসভা নির্বাচনে ধরাশায়ী হল বিজেপি। অন্যদিকে, বেশ ভালো ফল করেছে কংগ্রেস দল। নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাবেক সহযোগী শিরোমণি অকালি দলও বড় ধাক্কা খেয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১৬:০৮ Asia/Dhaka
  • পাঞ্জাবে পৌরসভা নির্বাচনে বিজেপি ধরাশায়ী, ভালো ফল করল কংগ্রেস

ভারতের পঞ্জাবে পৌরসভা নির্বাচনে ধরাশায়ী হল বিজেপি। অন্যদিকে, বেশ ভালো ফল করেছে কংগ্রেস দল। নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাবেক সহযোগী শিরোমণি অকালি দলও বড় ধাক্কা খেয়েছে।

ভারতে নয়া কৃষি আইনের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে কৃষক আন্দোলনের জেরে গেরুয়া শিবিরের এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

পাঞ্জাবে গত ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ (বুধবার) সকাল থেকে পঞ্জাবের ৮টি পৌর কর্পোরেশন এবং ১০৯টি মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়। এতে দেখা যাচ্ছে ৭টি কর্পোরেশনসহ অধিকাংশ পৌরসভা কংগ্রেস দখল করতে চলেছে।

পাঞ্জাবের গুরুদাসপুর পৌরসভার ২৯টি ওয়ার্ডের সবগুলি কংগ্রেসের দখলে গেছে। রোপার, ফরিদকোট, রায়পুরার মতো বড় পৌরসভাতে ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস দল। নির্দলীয় প্রার্থীরা গরিষ্ঠতা পেয়েছে কর্তারপুর সাহিব, নকোদর, নূরমহল পৌরসভায়।

একক শক্তিতে এবং নির্দলীয়দের সঙ্গে নিয়ে পঠানকোট, বাটালা, হোশিয়ারপুর, অবোহর, ভাতিন্ডা, কপূরথলা, মোগা, কর্পোরেশন দখল করতে চলেছে কংগ্রেস। বিজেপি প্রার্থীরা এ পর্যন্ত মাত্র ৭টি আসনে জয়ী হয়েছেন বলে জানা গেছে।

ভারতে কেন্দ্রীয় ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে একটানা যে কৃষক আন্দোলন চলছে, সেই কৃষকদের একটা বড় অংশই পাঞ্জাবের বাসিন্দা। সেখানকার কৃষকদের পাশাপাশি জনসাধারণের মধ্যেও কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। পৌরসভা নির্বাচনে বিজেপি কার্যত নিশ্চিহ্ন হতে যাওয়া সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।