অসমে ফের ধাক্কা বিজেপি’র, টিকিট না পেয়ে ইস্তফা দিলেন ২ বিধায়ক
https://parstoday.ir/bn/news/india-i88504-অসমে_ফের_ধাক্কা_বিজেপি’র_টিকিট_না_পেয়ে_ইস্তফা_দিলেন_২_বিধায়ক
ভারতের বিজেপিশাসিত অসমে বিজেপি’র দুই বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল এবং বিধায়ক শিলাদিত্য দেব। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আজ (বুধবার) দুই বিধায়কের পদত্যাগ এবং সম্প্রতি এক মন্ত্রীর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা বিজেপি’র জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করছেন বিশ্লেষকরা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১০, ২০২১ ১৯:৩০ Asia/Dhaka
  • দিলীপ কুমার পাল ও বিধায়ক শিলাদিত্য দেব
    দিলীপ কুমার পাল ও বিধায়ক শিলাদিত্য দেব

ভারতের বিজেপিশাসিত অসমে বিজেপি’র দুই বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল এবং বিধায়ক শিলাদিত্য দেব। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আজ (বুধবার) দুই বিধায়কের পদত্যাগ এবং সম্প্রতি এক মন্ত্রীর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা বিজেপি’র জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করছেন বিশ্লেষকরা।

দিলীপ কুমার পাল এবার নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলে শোনা যাচ্ছে। 

শিলচর বিধানসভা আসন থেকে দু'বার বিধায়ক নির্বাচিত হওয়া দিলীপ কুমার পাল সর্বসম্মতিক্রমে ২০১৩ সালের ৩ জুন অসম বিধানসভার ডেপুটি-স্পিকার নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৮ সালের ৮ মে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কাছে পদত্যাগ করেন।

এর আগে, ডিফু বিধানসভা আসন থেকে টিকিট না পেয়ে দল থেকে পদত্যাগ করেন মন্ত্রী সুম রোঙ্গাং। গত রবিবার বিজেপি নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্য সুম রোঙ্গাং কংগ্রেসে যোগ দেন। 

সুম রোঙ্গাং কারবি আংলং জেলার ডিফু বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। বিজেপি এবার রোঙ্গাং-এর পরিবর্তে বিদ্যা সিঙ্গ এংলেংকে দলীয় টিকিট দিয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুম রোঙ্গাং, সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি রিপুন বোরার উপস্থিতিতে কংগ্রেস দলে যোগ দিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।