বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে: মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে। একটি হল দিল্লির ইঞ্জিন, অন্যটা বাংলার ইঞ্জিন। ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে এখানে উন্নয়ন হবে। আপনাদের জীবনে সুবিধা হবে।’ প্রধানমন্ত্রী এভাবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যেও বিজেপি সরকার গঠনের উপরে জোর দিয়ে ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সাফাই দিয়েছেন।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) পুরুলিয়ায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেন, ‘অত্যাচার অনেক করেছ ‘দিদি’, ভয় দেখানোই তোমার অস্ত্র। মা দুর্গার আশীর্বাদে বাংলার মানুষ তোমাকে পরাজিত করবে। দিদি ১০ বছর খেলেছেন। এবার খেলা শেষ হবে, উন্নয়ন আরম্ভ হবে। দিদি বলেন ‘খেলা হবে’, বিজেপি বলে হাসপাতাল হবে,স্কুল হবে, উন্নয়ন হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারলো না তৃণমূল। আর এখন বলছে উন্নয়নের কথা। বাংলায় পর্যটন শিল্প, হস্তশিল্পের বিকাশের সম্ভাবনাকেগুলোকে গুরুত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গে রেলের যোগাযোগ মাধ্যম আরও উন্নত করা হবে।
মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় 'খেলা হবে' স্লোগান ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে।’ দিদি বাংলার মানুষকে নিয়ে ১০ বছর খেলেছেন। এবার খেলা শেষ হয়ে উন্নয়ন আরম্ভ হবে’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) পুরুলিয়ায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।