আমরা দিল্লির বিজেপি’র কাছে আত্মসমর্পণ করব না : অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i89192-আমরা_দিল্লির_বিজেপি’র_কাছে_আত্মসমর্পণ_করব_না_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আমরা দিল্লির বিজেপি’র কাছে মাথানত করব না, আত্মসমর্পণ করব না, বশ্যতা স্বীকার করব না।’
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২৬, ২০২১ ১৩:৫৮ Asia/Dhaka
  • সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আমরা দিল্লির বিজেপি’র কাছে মাথানত করব না, আত্মসমর্পণ করব না, বশ্যতা স্বীকার করব না।’

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) বাঁকুড়া জেলার তালডাংরায়  দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই লড়াইটা কেবলমাত্র আমার, আপনার বা মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। এটা বিধানসভা নির্বাচন, এটা পরিসেবার নির্বাচন। তথ্য-পরিসংখ্যান সামনে রেখে লড়াই করার নির্বাচন। যারা মমতা বন্দোপাধ্যায়কে বাংলা থেকে উৎখাত করার ডাক দিয়ে দিল্লী থেকে ডেইলি প্যাসেঞ্জারি করছে, সেই ‘বহিরাগত’গুলোকে বাংলা ছাড়া করা, বাঁকুড়া থেকে বিতাড়িত করার নির্বাচন। এই নির্বাচনে আমাদের প্রমাণ করতে হবে, বাঁকুড়ার মানুষ তালডাংরার মানুষ, বাংলার মানুষ দিল্লী, গুজরাট মধ্য প্রদেশের (বিজেপি)নেতাদের বশ্যতা স্বীকার করে বেঁচে থাকতে প্রস্তুত নয়। আমরা দিল্লির বিজেপি’র কাছে মাথানত করব না, আত্মসমর্পণ করব না, বশ্যতা স্বীকার করব না।’

অভিষেক বলেন, ‘ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার বিরুদ্ধে আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, রাজ্য নেতা সকলেই দিল্লী থেকে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়কে কী করে বাংলা থেকে সরানো যায় সেজন্য।

বিজেপি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি পালন করেনি, দেশের অর্থনীতি রসাতলে গেছে বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। #

পার্সটুডে/এমএএইচ/ মো.আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।