বিজেপি নন্দীগ্রামসহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করছে : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i89372-বিজেপি_নন্দীগ্রামসহ_সারা_বাংলায়_সন্ত্রাস_সৃষ্টি_করছে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নন্দীগ্রামসহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) সোনাচূড়ায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩০, ২০২১ ১৪:০১ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নন্দীগ্রামসহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) সোনাচূড়ায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বিজেপির পরিকল্পনা সম্পর্কে সবাইকে সতর্ক করে বলেন, ‘আমার কাছে খবর আছে, নিজেদের একটা মেয়েকে নিজেরা খুন করে বলবে তৃণমূল করেছে, এভাবে দাঙ্গা বাধিয়ে দেওয়ার চেষ্টাও করবে সেই প্লানও ওদের আছে। সেজন্য বিষয়টা আমরা আগে আপনাদের জানিয়ে দিলাম। ওরা মানুষকে বিশ্বাস করে না। ওরা সিলিন্ডার প্রতি গ্যাসের দাম করেছে ৯০০/৯৫০ টাকা। গ্যাসের দামে বাজার আগুন। পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। নোট বাতিলের টাকা কোথায় গেল? রেল বন্ধ করে দিচ্ছে, বিএসএনএল বন্ধ করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে। জিনিষের দাম হু হু করে বাড়ছে। আর কৃষকরা আন্দোলন করছেন। কৃষকদের জমিজমা সব লুঠ করে নিচ্ছে!’

মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ‘কালকেও আমি শুনেছি, বিহারের গুণ্ডা, উত্তর প্রদেশের গুণ্ডাদের নিয়ে আসছে মেয়েদের উপরে অত্যাচার করার জন্য। মা-বোনেরা নিজেদের ভালো করে যত্ন নেবেন। ওই বহিরাগত গুণ্ডাদের বাংলা থেকে দূর করে দিন। বাংলা থেকে উৎখাত করে দিন। নির্বাচনের আগে এই দু’/তিন ধরে দেখবেন নানারকম ঘটনা ওরা ঘটাবে। আইনশৃঙ্খলার বিষয়টি এখন নির্বাচন কমিশন দেখছেন। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, কেন বিহারের গুণ্ডাদের আপনারা অ্যালাও করছেন? কেন উত্তর প্রদেশের গুণ্ডাদের অ্যালাও করছেন?’

মমতা এদিন উপস্থিত জনতার উদ্দেশ্যে আগামী ১ এপ্রিলের নির্বাচনে বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বিজেপিকে নন্দীগ্রামসহ বাংলা থেকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দেওয়ার আবেদন জানান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে তাঁর মুখ্য ও প্রবল প্রতিপক্ষ হলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা ও মমতা মন্ত্রীসভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারী। মমতা বনাম শুভেন্দুর নির্বাচনী লড়াইয়ের দিকে রাজ্যসহ গোটা দেশের রাজনৈতিক বিশ্লেষকদের নজর রয়েছে।#            

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।