নরেন্দ্র মোদির কাছে মানুষের জীবনের কোনও দাম নেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i90318-নরেন্দ্র_মোদির_কাছে_মানুষের_জীবনের_কোনও_দাম_নেই_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মানুষের জীবনের কোনও দাম নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) বনগাঁয় এক দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৮, ২০২১ ১৪:৫৪ Asia/Dhaka

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মানুষের জীবনের কোনও দাম নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) বনগাঁয় এক দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বিজেপি নেতৃত্বকে টার্গেট করে বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে মানুষকে ভোট দেওয়ানো যাবে না। আপনি এক জায়গায় চারটে কেন দশটা কেন্দ্রীয় বাহুনী রাখুন কোনও অসুবিধা নেই। কিন্তু মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন কেনো? এই যে আজকে এত মানুষ জমায়েত হয়েছে, আমার দেখে ভালো লাগার চেয়ে খারাপ লাগছে। কারণ, আপনি ভাবুন এরমধ্যে দুটো লোকের যদি করোনা হয়! যদি কেউ মাস্ক পরে থাকেন ঠিক আছে। কিন্তু কত লোক মাস্ক পরেননি! প্রধানমন্ত্রী গতকাল আসানসোলে গিয়ে সভা দেখে বলেছেন, এতবড় সভা দেখে আমার খুব ভালো লাগছে, এত লোক এসেছে। মানে মানুষের জীবনের কোনও দাম নেই! মানুষ ভিড় করছে আর প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি করছে, মোদির এটাই জয়। আপনারা কী এই প্রধানমন্ত্রীকে ক্ষমা করবেন? এই বিজেপি’র নেতাদের আপনি ক্ষমা করবেন? যারা আগামীদিনে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেরা স্বার্থ চরিতার্থ করতে রাস্তায়  নেমেছে যে কোনও প্রকারে বাংলা দখল করতে তাদের ক্ষমা করবেন?’ 

‘আমাদের কাছে ক্ষমতা আগে নয়। আমাদের কাছে ক্ষমতার আগে হচ্ছে মানুষের জীবন। ভাঁওতাবাজ দলকে একছটাক জমিও ছাড়া যাবে না’ বলে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।# 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/এআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।