বিজেপি ও নির্বাচন কমিশন করোনা বৃদ্ধির জন্য দায়ী : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i90614-বিজেপি_ও_নির্বাচন_কমিশন_করোনা_বৃদ্ধির_জন্য_দায়ী_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপি’র কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় করোনা এত বেড়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০২১ ১৩:৫৩ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপি’র কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় করোনা এত বেড়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আমরা কোনও বিচার পাচ্ছি না। বিজেপি’র কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় করোনা এত বেড়েছে। বিজেপি’র কথা শুনে ৮ দফায় নির্বাচন না করলে এ সব হতো না।’ মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘লক্ষ লক্ষ ক্যাডারকে বিভিন্ন রাজ্য থেকে তুলে এনেছে। ২ লক্ষের উপরে কেন্দ্রীয়  বাহিনী এনেছে। ওরা এক জেলা থেকে আর এক জেলায় যাচ্ছে আর রোগ ছড়াচ্ছে। কারও কোভিড টেস্টও হয় নি।’     

তিনি বলেন, ‘আমি স্পষ্ট বলতে চাই, কোন নির্দেশে কী কাজ হচ্ছে সব খবর আমার কাছে আছে। এমন করছে যেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে গেছে। বিজেপির কথা শুনে চলছে নির্বাচন কমিশন। শুধু বিজেপিকে বাংলা দখল করানোর জন্য কমিশন এখানে এতো দফায় ভোট করালো। শুধু বাংলাকে নয়, সারা দেশকে ধ্বংসের মুখে নামিয়ে দিয়েছে বিজেপি সরকার।’  

বিধানসভা নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন বিজেপি’র নির্দেশে  কাজ করছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা পর্যবেক্ষক, বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষকের মধ্যে হোয়াটস অ্যাপ চ্যাটের বিস্তারিত নথি দেখান মমতা। সেই নথি দেখিয়ে নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্সটুডে/এমএএইচ/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।