কংগ্রেস নেতাদের দল বদল: অধিকাংশ দলত্যাগী নেতা যোগ দিয়েছেন বিজেপিতে
https://parstoday.ir/bn/news/india-i97214-কংগ্রেস_নেতাদের_দল_বদল_অধিকাংশ_দলত্যাগী_নেতা_যোগ_দিয়েছেন_বিজেপিতে
ভারতে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় সর্বাধিক সংখ্যক নেতা কংগ্রেস পার্টি ত্যাগ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২১ ১৪:৩০ Asia/Dhaka
  • কংগ্রেস নেতাদের দল বদল: অধিকাংশ দলত্যাগী নেতা যোগ দিয়েছেন বিজেপিতে

ভারতে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় সর্বাধিক সংখ্যক নেতা কংগ্রেস পার্টি ত্যাগ করেছেন।

ন্যাশনাল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) গতকাল (বৃহস্পতিবার) একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে,  কংগ্রেস দলের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী দলত্যাগ করে অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করছেন।       

‘এডিআর’ রিপোর্টে বলা হয়েছে,  ‘২০১৪/২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের সময়ে ২২২ জন প্রার্থী (২০ শতাংশ) কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এটিই সর্বোচ্চ প্রার্থীর সংখ্যা। যদিও ওই সময়ের মধ্যে ১৫৩ জন (১৪ শতাংশ) প্রার্থী নির্বাচনে লড়তে এবং অন্য একটি দলে যোগ দিতে ‘বিএসপি’ (বহুজন সমাজ পার্টি) ত্যাগ করেছেন।

বিশ্লেষণ অনুসারে, রাজনৈতিক দল বদলকারী ১১৩৩ জন প্রার্থীর মধ্যে কমপক্ষে ২৫৩ জন (২২ শতাংশ) ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)  যোগদান করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে,  ‘২০১৪/২০২১-এর মধ্যে মোট ১১৩৩ জন প্রার্থীর মধ্যে ২৫৩ জন (২২ শতাংশ) প্রার্থী বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরেই কংগ্রেসে যোগদানকারী প্রার্থীদের সংখ্যা এবং তারপর বিএসপিতে যোগ দেন ৬৫ জন (৬ শতাংশ) প্রার্থী।’    

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  একটি দল ত্যাগকারী সর্বাধিক ১৭৭ জন (৩৫ শতাংশ) এমপি/বিধায়ক কংগ্রেসের ছিলেন, যারা ২০১৪/২০২১ সালের বর্তমান সময়ের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের সময়ে অন্য দলে যোগ দিয়েছেন।  

‘এডিআর’ রিপোর্টে প্রকাশ, ২০১৪/২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের সময়ে ১৭৭ জন (৩৫ শতাংশ) এমপি/এমএলএ, যা সর্বোচ্চ সংখ্যক,  কংগ্রেসকে ছেড়ে অন্য একটি দলে যোগ দেন। অন্যদিকে, ৩৩ জন (৭ শতাংশ) এমপি/এমএলএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং অন্য দলে যোগ দিতে বিজেপি ত্যাগ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে,  ‘২০১৪/২০২১ সালের মধ্যে, রাজনৈতিক দল বদলকারী ৫০০ সাংসদ/বিধায়কের মধ্যে ১৭৩ (৩৫ শতাংশ) বিজেপিতে যোগদান করেছেন। তারপরে ৬১ জন (১২ শতাংশ) সাংসদ/বিধায়ক যারা কংগ্রেসে শামিল হয়েছেন। এবং ৩১ জন (৬ শতাংশ) সাংসদ/বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।  

‘এডিআর’ ১১৩৩ জন প্রার্থী এবং ৫০০ এমপি/বিধায়কের দেওয়া নিজেস্ব  হলফনামা বিশ্লেষণ করেছে, যারা ২০১৪ সালের পর থেকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের সময় দল বদল করে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।#    

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।