ইস্তফা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিং
https://parstoday.ir/bn/news/india-i97540-ইস্তফা_দিলেন_পাঞ্জাবের_মুখ্যমন্ত্রী_ও_কংগ্রেস_নেতা_অমরিন্দর_সিং
ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। আজ (শনিবার) বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন অমরিন্দর সিং।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৪:৩০ Asia/Dhaka
  • ইস্তফা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিং

ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং। আজ (শনিবার) বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন অমরিন্দর সিং।

সম্প্রতি কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও নভজোৎ সিংহ সিধু’র মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়। অমরিন্দর সিংয়ের আপত্তি সত্ত্বেও নভজোৎ সিংহ সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এরপর থেকে ধারাবাহিক ভাবে দুই গোষ্ঠীর বিরোধ প্রকাশ্যে এসেছে।

কিছুদিন আগে অমরিন্দর সিংহের বিরুদ্ধে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর  কাছে চিঠিতে অভিযোগ জানিয়েছিলেন ৬০ জন কংগ্রেস বিধায়ক। অমরিন্দরকে না সরালে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে (আপ)  যোগদানের হুমকিও দিয়েছিলেন তাঁরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সি ভোটারের জনমত জরিপে প্রকাশ, কংগ্রেসের অর্ন্তকলহের জেরেই এই মুহূর্তে সেখানে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। পঞ্জাব বিধানসভায় মোট আসন ১১৭। সরকার গঠনে ম্যাজিক ফিগার ৫৯। সি ভোটারের জনমত জরিপের ফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে আম আদমি পার্টি। তারা পেতে পারে ৫১ থেকে ৫৭টি আসন। অন্যদিকে, খেয়োখেয়ির জেরে  ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। তারা পেতে পারে ৩৮ থেকে ৪৬টি আসন।

আশির দশকে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে সেনা অভিযানের প্রতিবাদে কংগ্রেস ছেড়েছিলেন পাটিয়ালার রাজ পরিবারের সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা ক্যপ্টেন অমরিন্দর সিং। কয়েক বছর পরে ফের দলে ফেরেন তিনি।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।