উত্তর প্রদেশে ১৫০ বিজেপি বিধায়ক ও নেতা নির্বাচনের আগে দলে যোগ দেবেন
https://parstoday.ir/bn/news/india-i97634-উত্তর_প্রদেশে_১৫০_বিজেপি_বিধায়ক_ও_নেতা_নির্বাচনের_আগে_দলে_যোগ_দেবেন
ভারতের উত্তর প্রদেশে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি/‘সুভাসপা’) জাতীয় সভাপতি ওমপ্রকাশ রাজভর দাবি করেছেন, ১৫০ জন বিজেপি বিধায়ক ও নেতা তার সাথে যোগাযোগ করছেন। তিনি বলেন, বিজেপি’র হয়রানিতে বিরক্ত ওই নেতারা বিধানসভা নির্বাচনের আগে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিতে যোগ দেবেন। বিজেপির ভাগ্য এমন হবে যে নির্বাচনে লড়ার জন্য বিজেপি’র কোনও নেতা থাকবে না। গতকাল (সোমবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২১ ২২:৪৮ Asia/Dhaka
  • উত্তর প্রদেশে ১৫০ বিজেপি বিধায়ক ও নেতা  নির্বাচনের আগে দলে যোগ দেবেন

ভারতের উত্তর প্রদেশে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি/‘সুভাসপা’) জাতীয় সভাপতি ওমপ্রকাশ রাজভর দাবি করেছেন, ১৫০ জন বিজেপি বিধায়ক ও নেতা তার সাথে যোগাযোগ করছেন। তিনি বলেন, বিজেপি’র হয়রানিতে বিরক্ত ওই নেতারা বিধানসভা নির্বাচনের আগে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিতে যোগ দেবেন। বিজেপির ভাগ্য এমন হবে যে নির্বাচনে লড়ার জন্য বিজেপি’র কোনও নেতা থাকবে না। গতকাল (সোমবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

বিজেপিকে দেশের সবচেয়ে বড় মিথ্যা ও দুর্নীতিগ্রস্ত দল হিসেবে আখ্যায়িত করে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (‘সুভাসপা’)জাতীয় সভাপতি ওমপ্রকাশ রাজভর  বলেন,  তিনি উত্তর প্রদেশে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে বদ্ধপরিকর। শুধু তাই নয়, রাজভর যোগি আদিত্যনাথ সরকারের সাড়ে চার  বছরের সাফল্যের খতিয়ানকে ‘মিথ্যার গোছা’ হিসেবে বর্ণনা করেছেন।

রবিবার বারাণসীর সেচ দফতরের অতিথি ভবনে সংবাদ সম্মেলন করার সময়, ‘সুভাসপা’ জাতীয় সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেন, ‘যোগি সরকারের সাড়ে চার  বছরে অনেক মিথ্যার বিকাশ ঘটেছে। পিছিয়ে পড়া,  দলিত ও বঞ্চিতদের অধিকার ও সংরক্ষণ লুঠের কাজ দ্রুত সম্পন্ন হয়েছে। দুর্নীতি ও বেকারত্বের বিকাশ হয়েছে।  মহিলাদের বিরুদ্ধে অপরাধ দ্রুত বৃদ্ধি পেয়েছে। সামাজিক বিচার কমিটির প্রতিবেদন  বাস্তবায়ন করতে পারেনি,  স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষাও দিতে পারেনি।’

ওম প্রকাশ রাজভর আরও বলেন, ‘ব্যয়বহুল শিক্ষা, ব্যয়বহুল বিদ্যুৎ, ব্যয়বহুল রেশন,  ব্যয়বহুল পেট্রল/ডিজেল, ব্যয়বহুল গ্যাস সিলিন্ডার, সরিষার তেল এবং দুধে মুদ্রাস্ফীতির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তাদের উন্নয়ন কেবল বিজ্ঞাপনেই ঘটেছে।

মুদ্রাস্ফীতি নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও চ্যালেঞ্জ করে বলেন, মনমোহন সিংয়ের মতো নরেন্দ্র মোদিকেও চুড়ি উপহার দিন। রাজভর সমাজবাদী পার্টির  সভাপতি অখিলেশ যাদবের বক্তব্যকেও সমর্থন করেন যেখানে তিনি বিজেপিকে ‘ঠগ’ বলেছিলেন। বিজেপি রাম মন্দিরের জমির নামেও মানুষকে ঠকিয়েছে বলে মন্তব্য করেন ‘সুভাসপা’র  জাতীয় সভাপতি ওমপ্রকাশ রাজভর।   

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।