-
ত্রিপুরায় বিশ্ব হিন্দু পরিষদ মুসলিমদের বাড়িঘর, দোকানপাটে আগুন দিয়েছে
অক্টোবর ২৭, ২০২১ ১৬:২১বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিজেপিশাসিত ত্রিপুরায় গত ৭ দিন ধরে দোকানপাট, বাড়িঘর ও মসজিদে হামলা চালাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। উত্তর ত্রিপুরার পানি-সাগর এলাকায়, বিশ্ব হিন্দু পরিষদের 'হুংকার সমাবেশে' জড়িত দুষ্কৃতীরা মুসলিম সম্প্রদায়ের লোকজনের দোকান ও বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
-
গোয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিভিন্ন দলের
অক্টোবর ২৭, ২০২১ ১২:৫৪ভারতের বিজেপিশাসিত গোয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগের দাবি জানানো হয়েছে।
-
'বাংলাদেশের ঘটনায় বিজেপি ফায়দা তোলার দাবি করেছে, ওরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে'
অক্টোবর ২৬, ২০২১ ১৫:৫৮সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাচ্ছে মানুষের কাছে গিয়ে। বাংলাদেশে একটা ন্যক্করজনক ঘটনা ঘটেছে। বিজেপি’র রাজ্যস্তরের নেতারা কী বলছেন, বলছেন বাংলাদেশে যা ঘটেছে তার জন্য বিজেপির জয়ের ব্যবধান তিনগুণ হয়ে যাবে! আমি বলছি না।
-
ভারতে বিএসএফের কর্তৃত্ব বাড়ানোর বিরুদ্ধে পাঞ্জাবে সর্বদলীয় বৈঠকে প্রস্তাব পাশ
অক্টোবর ২৬, ২০২১ ১৪:২০ভারতে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কর্তৃত্ব বাড়ানোর বিরুদ্ধে পাঞ্জাবে সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকার বিএসএফের এখতিয়ার বৃদ্ধি বন্ধে রাজি না হলে খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন ডাকা হবে বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ওই ইস্যুতে পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে।
-
পাক-ভারত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে পাঞ্জাবে কাশ্মীরি ছাত্রদের ওপর হামলা
অক্টোবর ২৫, ২০২১ ১৬:৫৯ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে কমপক্ষে ১২ জন কাশ্মীরি ছাত্র আহত হয়েছেন। গতকাল (রোববার) ভারত-পাকিস্তানের ওই ক্রিকেট ম্যাচে ভারত পরাজিত হয়েছে। এরপরই ওই হামলার ঘটনা ঘটে। জম্মু-কাশ্মীর ছাত্র ইউনিয়ন পাঞ্জাবের দু’টি কলেজে কাশ্মীরি ছাত্রদের ওপর হামলার নিন্দা জানিয়েছে।
-
'করোনা ভাইরাসের মতো বিজেপি হল ভাইরাস, ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়'
অক্টোবর ২৫, ২০২১ ১৫:২৬সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘করোনা হল একটা ভাইরাস, সেরকম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হল একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিশিল্ড, আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’ তিনি আজ (সোমবার) কুচবিহার জেলার দিনহাটায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেছেন।
-
পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে: কোহলি
অক্টোবর ২৪, ২০২১ ২১:৫৫টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোনও দলের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল। আবার পাকিস্তানও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার কোনও দলের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল।
-
ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাসে গড়ল পাকিস্তান
অক্টোবর ২৪, ২০২১ ২০:৪৬টি-টোয়েন্টি নিজেদের প্রথম ম্যাচে ভারতকে দশ উইকেটের ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে পাকিস্তান। ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই প্রথম জয় পাকিস্তানের।
-
কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষ চলাকালে বেসামরিক ব্যক্তি নিহত
অক্টোবর ২৪, ২০২১ ১৬:১২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’ এবং গেরিলাদের মধ্যে গুলি বিনিময়ের সময়ে ক্রসফায়ারে এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (রোববার) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের জৈনপোরায় ওই ঘটনা ঘটেছে।
-
ত্রিপুরায় মুসলিমবিরোধী সহিংসতা বন্ধে পদক্ষেপ নিন: মুখ্যমন্ত্রীকে উলামায়ে হিন্দ
অক্টোবর ২৪, ২০২১ ১৪:৩০ভারতের বিজেপিশাসিত ত্রিপুরায় মুসলিমবিরোধী সহিংসতা বন্ধ করতে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। গত (শুক্রবার) জমিয়তের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কার্যালয়ে পাঠানো হয়। প্রতিনিধি দলটি গত তিন দিনে ত্রিপুরায় মুসলিমদের বিরুদ্ধে ও মসজিদে আক্রমণের বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েছে।