-
ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে নামাজ কক্ষ নিয়ে হট্টগোল, স্পিকারের নির্দেশ বাতিলের দাবি বিজেপির
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০৭:৩০ভারতের ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে স্পিকারের পক্ষ থেকে নামাজের জন্য একটি কক্ষ বরাদ্দকে কেন্দ্র করে বিজেপি বিধায়করা তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল (সোমবার) ওই ইস্যুতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা ঢোল, খঞ্জনী ইত্যাদি নিয়ে 'ভজন-কীর্তন’ সহ ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
-
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে মুসলিমদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের
সেপ্টেম্বর ০৭, ২০২১ ০৭:১৭ভারতের উত্তর প্রদেশে আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিরোধীদল কংগ্রেস মুসলিমদের জন্য ১৬ টি প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল (সোমবার) লক্ষনৌতে রাজ্য কংগ্রেস সদর দফতরে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ আয়োজিত পরিবর্তন সংকল্প সম্মেলনে ওই প্রতিশ্রুতি দেওয়া হয়।
-
ধর্মান্তরকরণের অভিযোগ: পাদ্রীকে থানার মধ্যেই মারধর করল ক্ষুব্ধ জনতা
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৫:২৬ভারতের ছত্তিসগড়ের রাজধানী রায়পুরের ভাটগাঁও এলাকায় জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে একটি থানার ভেতরে খ্রিস্টান পুরোহিতকে মারধর করেছে ডানপন্থী হিন্দু জনতা। গতকাল (রোববার) রায়পুরের পুরাতন বস্তি থানায় ওই ঘটনা ঘটেছে।
-
শুভেন্দু অধিকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে, গ্রেফতার নয়: কোলকাতা হাইকোর্ট
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৫:১৩ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন মামলার ঘটনায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলে কোলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে।
-
বাংলায় বিজেপি হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৫:০৪সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে হেরে গিয়ে এখন প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে।’ তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতারকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৪:১৩ভারতের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতার তালেবানের সঙ্গে উগ্রহিন্দুত্ববাদী ‘আরএসএস’-এর তুলনা করায় তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি।
-
আফগানিস্তান থেকে আমেরিকানদের তাড়িয়ে দেওয়ার জন্য তালেবানদের প্রশংসা করা উচিত
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৭:০২ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক এবং সাবেক কার্যকরী সভাপতি ইরফান আনসারি তালেবানদের প্রশংসা করে বলেছেন, সেখানকার মানুষ এখন খুশি। মার্কিন সেনারা সেখানে গিয়ে আফগানিস্তান এবং তালেবানদের সাথে অত্যাচার করছিল। মা-বোন এমনকী বাচ্চাদেরও হয়রানি করছিল। এর বিরুদ্ধে এই লড়াই। ওদের সম্পর্কে যা বাজারে ছড়ানো হচ্ছে তা ভুল।
-
পশ্চিমবঙ্গে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন, ফল ঘোষণা ৩ অক্টোবর, রেকর্ড ভোটে জিতবেন মমতা, বললেন পার্থ
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৪:১৬ভারতের পশ্চিমবঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন হবে। তিনটি কেন্দ্রেই ফল ঘোষণা হবে ৩ অক্টোবর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ (শনিবার) ওই ঘোষণা দেওয়া হয়েছে।
-
অযোধ্যায় প্রবেশে ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি’র উপর নিষেধাজ্ঞা দাবি সাধুদের
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১২:২৪ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে অযোধ্যায় প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে বলে সাধু-সন্তরা দাবি জানিয়েছেন। আজ (শনিবার) হিন্দি গণমাধ্যম জি নিউজ ওই তথ্য জানিয়েছে।
-
ভারতে কেবল আগস্ট মাসেই কাজ হারিয়েছে ১৫ লাখ মানুষ
সেপ্টেম্বর ০৩, ২০২১ ১৭:৪২ভারতে গত আগস্ট মাসে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয়খাতের ১৫ লাখেরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) রিপোর্ট অনুসারে, জুলাইয়ে কর্মরত লোকের সংখ্যা ৩৯৯.৩৮ মিলিয়ন থেকে আগস্টে ৩৯৭.৭৮ মিলিয়নে পৌঁছেছে। শুধুমাত্র ওই একমাসে প্রায় ১৩ লাখ মানুষ গ্রামীণ ভারতে চাকরি হারিয়েছেন।