ভারত
  • পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, ‘সোনার বাংলা’ গড়ার নির্বাচন: জেপি নাড্ডা

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, ‘সোনার বাংলা’ গড়ার নির্বাচন: জেপি নাড্ডা

    মার্চ ৩১, ২০২১ ১৪:৫৬

    সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘এটা বাংলার সম্মানের নির্বাচন। পরিবর্তনের নির্বাচন। বাংলাকে ‘সোনার বাংলা’ তৈরি করার নির্বাচন।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) হুগলীতে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • মুসলিমদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি মমতা: পীরজাদা আব্বাস সিদ্দিকি

    মুসলিমদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি মমতা: পীরজাদা আব্বাস সিদ্দিকি

    মার্চ ৩১, ২০২১ ১৪:৩২

    ভারতের পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেছেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উন্নয়নের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) প্রার্থী নূরুজ্জামান মোল্লার সমর্থনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • 'আমরা ‘জয় বাংলা’ বললে ‘বাংলাদেশি’ বলা হয়, কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে ‘জয় বাংলা’ বললে তিনি দেশপ্রেমিক'

    'আমরা ‘জয় বাংলা’ বললে ‘বাংলাদেশি’ বলা হয়, কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে ‘জয় বাংলা’ বললে তিনি দেশপ্রেমিক'

    মার্চ ৩০, ২০২১ ১৪:২৩

    সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘বাংলার মাটিতে আমরা ‘জয় বাংলা’ বললে ‘বাংলাদেশি’ বলছে। কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে ‘জয় বাংলা’ বললে তখন তিনি দেশপ্রেমিক হয়ে যান।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

  • বিজেপি নন্দীগ্রামসহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করছে : মমতা বন্দ্যোপাধ্যায়

    বিজেপি নন্দীগ্রামসহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করছে : মমতা বন্দ্যোপাধ্যায়

    মার্চ ৩০, ২০২১ ১৪:০১

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নন্দীগ্রামসহ সারা বাংলায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) সোনাচূড়ায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় পৌরসভা কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তা নিহত

    জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় পৌরসভা কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তা নিহত

    মার্চ ২৯, ২০২১ ১৪:৪০

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় পৌরসভার এক কাউন্সিলর ও এক স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) নিহত হয়েছেন। আজ (সোমবার) ওই হামলার ঘটনায় আরও এক কাউন্সিলর আহত হয়েছেন। খবর পেয়ে সেখানে প্রচুরসংখ্যক সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফে জওয়ানরা পৌঁছেছে।   

  • বিজেপির ক্যাডারদের পুলিশের পোশাক পরানো হচ্ছে, ভয় দেখিয়ে ভোট দিতে বলবে: মমতা

    বিজেপির ক্যাডারদের পুলিশের পোশাক পরানো হচ্ছে, ভয় দেখিয়ে ভোট দিতে বলবে: মমতা

    মার্চ ২৯, ২০২১ ১৩:১০

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির ক্যাডারদের পুলিশের পোশাক পরানো হচ্ছে। ওরা গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বলবে। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) নন্দীগ্রামের ঠাকুরচকে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ২৬ আসন পাওয়ার দাবি করলেন অমিত শাহ, খারিজ করলেন মমতা

    পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ২৬ আসন পাওয়ার দাবি করলেন অমিত শাহ, খারিজ করলেন মমতা

    মার্চ ২৮, ২০২১ ১৫:০১

    ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬ আসন পাওয়ার দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ। তিনি আজ (রোববার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। অমিত শাহের ওই দাবিকে খারিজ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছি আমরা: মমতা বন্দ্যোপাধ্যায়

    বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছি আমরা: মমতা বন্দ্যোপাধ্যায়

    মার্চ ২৮, ২০২১ ১৩:৪৫

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলায় আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা, সম্প্রীতি সব দিয়েছি।’ রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মোদির পাসপোর্ট-ভিসা বাতিল হবে না কেন- প্রশ্ন মমতার

    বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মোদির পাসপোর্ট-ভিসা বাতিল হবে না কেন- প্রশ্ন মমতার

    মার্চ ২৭, ২০২১ ১৪:৪০

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের মধ্যে বিশেষ সম্প্রদায়কে নিয়ে বক্তব্য দেওয়ায় তাঁর পাসপোর্ট-ভিসা বাতিল হবে না কেন বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। মমতা আজ (শনিবার) পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।