তেহরান পৌঁছেছেন নরেন্দ্র মোদি, চুক্তি হবে অনেক
https://parstoday.ir/bn/news/iran-i10078-তেহরান_পৌঁছেছেন_নরেন্দ্র_মোদি_চুক্তি_হবে_অনেক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু দিনের সফরে তেহরান এসে পৌঁছেছেন। তার সঙ্গে উঁচু পর্যায়ের একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদল রয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে তিনি সরকারি এ সফরে এসেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৬ ১৮:১০ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু দিনের সফরে তেহরান এসে পৌঁছেছেন। তার সঙ্গে উঁচু পর্যায়ের একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদল রয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে তিনি সরকারি এ সফরে এসেছেন।

ইরান সফরের সময় নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট রুহানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন।

গত ১৫ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইরান সফর করছেন। তেহরানের ওপর থেকে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মোদির ইরান সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সফরের সময় দু পক্ষ অর্থনৈতিক, বিনিয়োগ, বাণিজ্য, পরিবহণ, বন্দর উন্নয়ন এবং সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিক্ষা বিষয়ক নানা চুক্তি করবে।

তেহরানের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে মোদি এক বার্তায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক ইরান ও ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানোর এক বিশেষ সুযোগ এনে দেবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২