ইরানের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি চালকের ভূমিকা পালন করছে
https://parstoday.ir/bn/news/iran-i103270-ইরানের_উন্নয়নের_পেছনে_পরমাণু_প্রযুক্তি_চালকের_ভূমিকা_পালন_করছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই -এর প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, দেশের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি হচ্ছে চালিকাশক্তি। সেজন্য তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে নতুন প্রযুক্তিগুলো আরো দ্রুত এগিয়ে নেয়ার পথ করে দেয়ার আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৫:২২ Asia/Dhaka
  • ইরানের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি চালকের ভূমিকা পালন করছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই -এর প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, দেশের উন্নয়নের পেছনে পরমাণু প্রযুক্তি হচ্ছে চালিকাশক্তি। সেজন্য তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে নতুন প্রযুক্তিগুলো আরো দ্রুত এগিয়ে নেয়ার পথ করে দেয়ার আহ্বান জানান।

ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী শহীদ ফাকরিযাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গতকাল (মঙ্গলবার) মোহাম্মদ ইসমাইলি এসব কথা বলেন।
২০২০ সালের ২৭ নভেম্বর বিজ্ঞানী ফাখরিযাদে গুপ্তঘাতকের হামলায় শহীদ হন। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তঘাতকরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ইসরাইলের পক্ষ থেকে বিভিন্ন সময় একথা স্বীকারও করা হয়েছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আরো বলেন, দেশের শত্রুরা চায় না ইরান শক্তিমত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক, এজন্য তারা ইরানের উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায় নি।
তিনি বলেন, "যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমরা উন্নতি ঘটাব সে কারণে আমাদের কর্মকর্তাদের কোনো রকমের ভয়-ভীতি ছাড়াই পরিপূর্ণ আস্থার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেয়া উচিত। এতে আমরা বিজয়ী এবং গর্বিত হব।"
মোহাম্মদ ইসমাইলি বলেন, শক্তির উৎস হচ্ছে নতুন প্রযুক্তির উন্নয়ন এবং আমাদের বিজ্ঞানীরা এ ক্ষেত্রে বড় বড় সফলতা অর্জন করেছেন এবং ইরানকে বিশ্বের মাঝে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পরিচিত করেছেন। এই দৃষ্টিকোণ থেকে শত্রুরা ইরানকে আন্তর্জাতিক শক্তিধর দেশগুলোর কাতারে দেখতে চায় না।#
পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।