ভিয়েনা সংলাপ ভেঙে গেলে আমেরিকা দায়ী থাকবে
https://parstoday.ir/bn/news/iran-i104108-ভিয়েনা_সংলাপ_ভেঙে_গেলে_আমেরিকা_দায়ী_থাকবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে আলোচনা চলছে তা যদি ভেঙে যায় তাহলে তার জন্য সম্পূর্ণভাবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা দায়ী থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৪:৪৪ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে আলোচনা চলছে তা যদি ভেঙে যায় তাহলে তার জন্য সম্পূর্ণভাবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা দায়ী থাকবে।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ভিয়েনায় একটি ভালো চুক্তির জন্য ইরান বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে আন্তরিকতা দেখিয়েছে। তারপরও যদি আলোচনা বাতিল হয়ে যায় তাহলে তার দায় ইরানের নয়

ভিয়েনা সংলাপ

জার্মানির মিউনিখে ৫৮তম বার্ষিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন,"ভিয়েনা সংলাপ থেকে একটি ভালো ফলাফলের জন্য আমরা খুবই আশাবাদী কারণ ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রায়িসির প্রশাসন পরমাণু  সমঝোতা পুনর্বহালের ব্যাপারে একটি ভালো চুক্তির জন্য অনেক বেশি আন্তরিক।"

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, "আমরা এ মুহূর্তে খুবই স্পর্শকাতর সময় পার করছি, বিষয়টি নিয়ে অন্য পক্ষকে বাস্তববাদী হতে হবে। এ অবস্থায় যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে তা হবে আমেরিকা এবং পশ্চিমাদের জন্যই।"#

পার্সটুডে/এসআইবি/২০