বাইডেনের মুখে পরমাণু অস্ত্রবিরোধী বক্তব্য যুগশ্রেষ্ঠ কৌতুক: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i110720-বাইডেনের_মুখে_পরমাণু_অস্ত্রবিরোধী_বক্তব্য_যুগশ্রেষ্ঠ_কৌতুক_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইরানবিরোধী বক্তব্য দিয়েছেন।বাইডেন গত শনিবার জেদ্দায় আরব শীর্ষ নেতাদের সম্মেলনে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর চাপ প্রয়োগ করার জন্য তার সরকার কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি আরো দাবি করেন, আমেরিকা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০২২ ১৩:৪৪ Asia/Dhaka
  • নাসের কানয়ানি - জো বাইডেন
    নাসের কানয়ানি - জো বাইডেন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইরানবিরোধী বক্তব্য দিয়েছেন।বাইডেন গত শনিবার জেদ্দায় আরব শীর্ষ নেতাদের সম্মেলনে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর চাপ প্রয়োগ করার জন্য তার সরকার কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি আরো দাবি করেন, আমেরিকা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না।

মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় কানয়ানি আজ (সোমবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “এ যুগের সেরা কৌতুক দেখুন! আমেরিকার প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার বার্ষিকীতে এবং পরমাণু অস্ত্রভাণ্ডারের অধিকারী ও আন্তর্জাতিক আইন অমান্যকারী ইসরাইল সফর করার ঠিক পরপরই বাইডেন বললেন তিনি ইরানকে ‘পরমাণু অস্ত্র তৈরি করার’ অনুমতি দেবেন না।”

কানয়ানি আরো বলেন, “বর্ণবাদী ইসরাইলকে খুশি করতে গিয়ে বাইডেন এমন বোমার কথা উল্লেখ করেছেন যা ইরান কখনোই তৈরি করতে চায়নি।”

জেদ্দায় ইরানবিরোধী বক্তব্য দেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার ইহুদিবাদী ইসরাইল সফরে যান এবং সেখানকার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ, প্রেসিডেন্ট আইজ্যাক হার্তজগ, যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ এবং সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর বাইডেন সৌদি আরবের জেদ্দায় যান এবং সেখানে স্বাগতিক দেশের পাশাপাশি ইরাক, জর্দান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের শীর্ষ নেতাদের সম্মেলনে অংশগ্রহণ করেন। বাইডেন এই সফরে ইসরাইল ও আরব দেশগুলোকে নিয়ে ইরান বিরোধী একটি জোট গঠন করবেন বলে সাম্প্রতিক সময়ে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হলেও শেষ পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।