পুতুল সরকারগুলোকে ক্ষমতায় বসানোর মার্কিন নীতি কাজ করছে না
https://parstoday.ir/bn/news/iran-i111336-পুতুল_সরকারগুলোকে_ক্ষমতায়_বসানোর_মার্কিন_নীতি_কাজ_করছে_না
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছ কিন্তু এসব সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তিনি রোববার তেহরানে তার বাহিনীর রাজনৈতিক উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আরো বলেছেন, আমেরিকার রাজনৈতিক প্রভাবাধীন অঞ্চলের আয়তন কমে যাচ্ছে এবং ব্যর্থতার সাক্ষী হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০২২ ০৪:২৮ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছ কিন্তু এসব সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তিনি রোববার তেহরানে তার বাহিনীর রাজনৈতিক উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আরো বলেছেন, আমেরিকার রাজনৈতিক প্রভাবাধীন অঞ্চলের আয়তন কমে যাচ্ছে এবং ব্যর্থতার সাক্ষী হচ্ছে।

আফগানিস্তান, সিরিয়া ও মিশরে মার্কিন ব্যর্থতার পাশাপাশি ইসরাইলের সঙ্গে আঁতাতের মাধ্যমে করা আমেরিকার আরো কিছু ব্যর্থ পরিকল্পনার কথা তুলে ধরে জেনারেল সালামি বলেন, এই ঘটনাগুলি একটি বড় ঘটনার সূত্রপাত করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের [সম্পূর্ণ] পরাজয়ের লক্ষণ।"

তিনি বলেন, শত্রুরা এখন পরস্পরকে সাহায্য করতে অপারগ হয়ে পড়েছে কারণ তাদের মধ্যে ঐক্য ও সংহতির বন্ধন আগের মতো অটুট নেই।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, সৌদি আরব ও আমেরিকা এখন আর একে অপরকে সহযোগিতা করতে পারছে না।যে সৌদি আরব এক সময় তার পেট্রোডলার দিয়ে আমরিকাকে সাহায্য করত এখন সেই সৌদি আরব নিজের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের প্রতি ইঙ্গিত করে জেনারেল সালামি বলেন, এই সফর ওয়াশিংটনের জন্য কোনো সাফল্য বয়ে আনতে পারেনি।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।