গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i111540-গাজা_উপত্যকায়_ইসরাইলি_বিমান_হামলার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে ফিলিস্তিনিরা: মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্ণবাদী ইসরাইল সরকারের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তেল আবিবের এই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার অধিকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো সংরক্ষণ করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০২২ ০২:২৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে ফিলিস্তিনিরা: মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্ণবাদী ইসরাইল সরকারের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তেল আবিবের এই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার অধিকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো সংরক্ষণ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার সন্ধ্যায় এ নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “ইহুদিবাদী সরকারের আগ্রাসন ও সন্ত্রাসী তৎপরতার মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলো আত্মরক্ষা করার অধিকার সংরক্ষণ করে।” তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নয়া বিমান হামলা ছিল একটি ‘অপরাধমূলক, বেপরোয়া ও উস্কানিমূলক’ তৎপরতা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র আরো বলেন, এই অপরাধযজ্ঞ এবং এর পরবর্তী পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে বর্ণবাদী ইসরাইল সরকারকে নিতে হবে।

গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানানোর পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে নিজেদের বৈধ, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার জন্য বিশ্বের সকল দেশ ও আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান নাসের কানয়ানি। তিনি দখলদার তেল আবিব সরকারকে মধ্যপ্রাচ্যের সকল অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্য দায়ী করেন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।