শিরাজে নিহতদের জানাজায় লক্ষাধিক জনতার অংশগ্রহণ
লক্ষাধিক জনতার অংশগ্রহণে শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উচ্চ পদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আজ সকাল ৯টায় শহীদদের দাফন অনুষ্ঠান শুরু হয়। জানাযায় অংশগ্রহণকারীরা সন্ত্রাসী হামলায় হতাহতদের ছবি ধারণ করে এবং দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল, সৌদি আরব এবং ব্রিটেনের বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে জড়িতদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দাবি করেন।
গত বুধবার সন্ধ্যায় শিরাজের শাহ চেরাগ মাজারে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে দুই শিশু ও এক নারীসহ ১৫ জন নিহত ও ৪০ জন আহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ) ওই হামলার দায় স্বীকার করেছে। পুলিশি হেফাজতে মাহসা আমিনির দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি ইরানের যেসব স্থানে সহিংসতা হয় শিরাজের মোয়ালি আবাদ সড়ক সেগুলোর অন্যতম।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।