রায়িসির সিরিয়া সফর: প্রতিরোধ শক্তির অবস্থানকে আরো শক্তিশালী করবে
-
আলী বাহাদুরি যাহরোমি
ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি যাহরোমি বলেছেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সিরিয়া সফরের ফলে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর অবস্থান আরো শক্তিশালী হবে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলছেন।
ইরানের প্রেসিডেন্ট আগামীকাল বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমন্ত্রণে সেদেশ সফরে যাবেন। আলী বাহাদুরি বলেন, ১৩ বছর পর এটাই হবে ইরানের কোনো প্রেসিডেন্টের সিরিয়া সফর। প্রতিবেশী দেশগুলোর সাথে আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিরোধ শক্তির সাথে সংহতি প্রকাশ প্রেসিডেন্ট রায়িসির এ সফরের প্রধান উদ্দেশ্য। রায়িসির সফরকে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান যেমন ভূমিকা রেখেছিল ঠিক তেমনি বর্তমানে সিরিয়ার পুনর্গঠনেও ইরান প্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস পরাজিত হওয়ার পর ইরান ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বহুগুণে বেড়েছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।