ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক
হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার পর ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রতি তেহরানের জবাব দেয়ার সময় সম্পর্কে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল জানিয়েছে, ইরানের পাল্টা জবাব দেয়ার সময় এমন পরিস্থিতিতে এবং এমনভাবে হবে যখন এ বিষয়ে ইসরাইল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ যিনি ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন তেহরানে নিজ বাসভবনে শহীদ হন। এই অপরাধের পর ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী এক বার্তায় জোর দিয়ে বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করেছে। পার্সটুডের মতে, জাতিসংঘে ইরানের প্রতিনিধিদল এক ঘোষণায় বলেছে, ইরানের প্রতিক্রিয়া এমন সময় ও পরিস্থিতিতে হবে যখন এ বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ন্যূনতম সম্ভাবনা দেবে। হয়তো তাদের চোখ যখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে তখন তারা বিস্মিত হবে মাটিতে কিংবা এর দুটোর সংমিশ্রণে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছেন, ইরানের প্রতিক্রিয়ার দুটি সুস্পষ্ট ফলাফল হওয়া উচিত। প্রথমত, ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য আগ্রাসীকে শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, এটির মাধ্যমে ইরানের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে এবং ভবিষ্যতের কেউ আগ্রাসন চালাতে আসলে সে যেন পরে চরম অনুশোচনা বোধ করে।
পার্সটুডে/এমবিএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।