ইরানের তরুণ সাঁতারু টোকিওর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা জিতলেন 
https://parstoday.ir/bn/news/iran-i143474-ইরানের_তরুণ_সাঁতারু_টোকিওর_আন্তর্জাতিক_সাঁতার_প্রতিযোগিতায়_সোনা_জিতলেন
ইরানের তরুণ সাঁতারু মোহাম্মাদ পারসা সাফায়ি টোকিওর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ১৬-১৭ বছরের গ্রুপের ৫০ মিটার দূরত্বের  বাটার-ফ্লাই সাঁতার বিভাগে সোনা জিতেছেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০২৪ ১১:৪০ Asia/Dhaka
  • ইরানের তরুণ সাঁতারু টোকিওর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা জিতলেন 

ইরানের তরুণ সাঁতারু মোহাম্মাদ পারসা সাফায়ি টোকিওর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ১৬-১৭ বছরের গ্রুপের ৫০ মিটার দূরত্বের  বাটার-ফ্লাই সাঁতার বিভাগে সোনা জিতেছেন। 

 পার্সটুডে জানিয়েছে, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন ও অস্ট্রেলিয়ার ৩৬৬ টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেয়।  

টোকিওর ৫৫তম  আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের সাঁতারুরা অংশ নিয়েছেন।  ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩১ অক্টোবর (২০২৪) থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলেছে এই প্রতিযোগিতা।  #

পার্সটুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।