কেন ইউরোপের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসবাদী ঘোষণা করল ইরান?
https://parstoday.ir/bn/news/iran-i157254-কেন_ইউরোপের_নৌ_ও_বিমান_বাহিনীকে_সন্ত্রাসবাদী_ঘোষণা_করল_ইরান
পার্সটুডে- ইউরোপের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করার পদক্ষেপকে অত্যন্ত বিজ্ঞচিত পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকেরা। কারণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে একদিকে ইরানের জাতীয় মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানটিকে এমন সব  অপবাদ দেওয়া হয়েছে, যা মোকাবেলার জন্যই এই বাহিনী সব সময় চেষ্টা করে যাচ্ছে।
(last modified 2026-02-22T14:07:17+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১৮:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে- ইউরোপের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করার পদক্ষেপকে অত্যন্ত বিজ্ঞচিত পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকেরা। কারণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে একদিকে ইরানের জাতীয় মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানটিকে এমন সব  অপবাদ দেওয়া হয়েছে, যা মোকাবেলার জন্যই এই বাহিনী সব সময় চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র সদস্য দেশগুলোর পক্ষ থেকে ইরানের কোনো কোনো সামরিক বাহিনীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে ইইউ'র সব সদস্য দেশের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী প্রতিষ্ঠান ঘোষণা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে।

কিন্তু আইআরজিসি হচ্ছে ইরানের সরকারি সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। এর ফলে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজেদের পাল্টা পদক্ষেপ গ্রহণের আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য দেশের নৌ এবং বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।"#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।