মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-কে লক্ষ্য করে হামলা চালাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i157986-মার্কিন_বিমানবাহী_রণতরী_আব্রাহাম_লিংকন’_কে_লক্ষ্য_করে_হামলা_চালাল_ইরান
পার্সটুডে: ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, উপকূল থেকে সমুদ্রে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-কে লক্ষ্যবস্তু করা হয়েছে।
(last modified 2026-03-26T01:26:36+00:00 )
মার্চ ২৫, ২০২৬ ১২:৪৩ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-কে লক্ষ্য করে হামলা চালাল ইরান

পার্সটুডে: ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, উপকূল থেকে সমুদ্রে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-কে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবহর ‘আব্রাহাম লিংকন’-কে লক্ষ্য করে উপকুল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ইরানে ‘কাদির’ শ্রেণির ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এর ফলে নৌবহরটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।

ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি ব্যক্তিগতভাবে এই অভিযানের কৌশলগত সদর দপ্তর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেন। এ সময় তিনি আমেরিকার হামলায় শ্রীলঙ্কা উপকুলে শহীদ ‘দেনা ফ্রিগেট’-এর সদস্যদের স্মরণ করেন।

শাহরাম ইরানি বলেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনী দৃঢ় সংকল্প নিয়ে পারস্য উপসাগরে দেশের পূর্ণ সামুদ্রিক কর্তৃত্ব বজায় রাখবে ও হরমুজ প্রণালীর ওপর বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। এছাড়া, উত্তর ১০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে শত্রু ও সামরিক নৌবহরের গতিবিধির ওপর কঠোর নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

ইরানি নৌবাহিনীর কমান্ডার বলেন, আমাদের প্রিয় শহীদদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা থামব না।

অ্যাডমিরাল ইরানি যোগ করেন, শত্রুপক্ষের ‘আব্রাহাম লিংকন’ নৌবহরের প্রতিটি তৎপরতা ইরানি নৌবাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় আসামাত্রই শক্তিশালী আঘাত হানা হবে।#

পার্সটুডে/এমএআর/২৫