রাফায়েল গ্রোসির ‘বিধ্বংসী মন্তব্য’ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i158040-রাফায়েল_গ্রোসির_বিধ্বংসী_মন্তব্য’_পরিস্থিতিকে_আরও_জটিল_করে_তুলছে_ইরান
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনবিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
(last modified 2026-03-28T00:08:00+00:00 )
মার্চ ২৭, ২০২৬ ১৩:৩৭ Asia/Dhaka
  • কাজেম গারিবাবাদি
    কাজেম গারিবাবাদি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনবিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

পার্সটুডে-এর প্রতিবেদন অনুযায়ী, গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, গ্রোসি এখন পর্যন্ত ইরান প্রসঙ্গে কোনো গঠনমূলক ভূমিকা রাখেননি; বরং সময় সময় তার ‘বিধ্বংসী মন্তব্য’ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি উল্লেখ করেন, গ্রোসি সম্প্রতি বলেছেন—“কোনো যুদ্ধই ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারবে না, যদি না তা পারমাণবিক যুদ্ধ হয়।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, এমন পরিস্থিতি যেন না ঘটে।

গারিবাবাদি প্রশ্ন তোলেন, গ্রোসি কি একটি আন্তর্জাতিক সংস্থার প্রধান নাকি একজন গণমাধ্যম বিশ্লেষক?

তিনি অভিযোগ করেন, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা বিশেষ করে বুশেহর পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক দুই দফা আক্রমণের কোনো নিন্দা করেননি গ্রোসি। তার বদলে তিনি এমন মন্তব্য করছেন যা ইরানের বৈধ পারমাণবিক কর্মসূচি ধ্বংসের পথ দেখায়, অথচ যুদ্ধের প্রভাব বা অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো কঠোর সতর্কতা দেন না।”

কাজেম গারিবাবাদী বলেন, ইরান গ্রোসির এই ‘পক্ষপাতদুষ্ট ও নিষ্ক্রিয়’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় এবং এ বিষয়ে কড়া সতর্কবার্তা দেয়।#

পার্সটুডে/এমএআর/২৭