হরমুজ প্রণালী দিয়ে মানবিক পণ্যবাহী জাহাজ নিরাপদে যেতে দেবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i158062-হরমুজ_প্রণালী_দিয়ে_মানবিক_পণ্যবাহী_জাহাজ_নিরাপদে_যেতে_দেবে_ইরান
পার্সটুডে- জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন: হরমুজ প্রণালী দিয়ে মানবিক পণ্যবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াতের জন্য সংস্থাটির অনুরোধে ইরান সম্মত হয়েছে।
(last modified 2026-03-28T08:43:28+00:00 )
মার্চ ২৮, ২০২৬ ১৩:১৩ Asia/Dhaka
  • আলী বাহরাইনি
    আলী বাহরাইনি

পার্সটুডে- জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন: হরমুজ প্রণালী দিয়ে মানবিক পণ্যবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াতের জন্য সংস্থাটির অনুরোধে ইরান সম্মত হয়েছে।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান, সদিচ্ছার নিদর্শনস্বরূপ এবং তার দীর্ঘস্থায়ী মানবিক নীতির সাথে সঙ্গতি রেখে, জাতিসংঘের অনুরোধের জবাবে হরমুজ প্রণালী দিয়ে মানবিক পণ্যবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত সহজতর ও দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন: এই পদক্ষেপ মানবিক প্রচেষ্টাকে সমর্থন করার এবং যাদের প্রয়োজন তাদের কাছে বিলম্ব ছাড়াই অত্যাবশ্যকীয় সাহায্য পৌঁছানো নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যনির্বাহী ব্যবস্থা জাতিসংঘের সাথে সমন্বয় করে যথোপযুক্ত সময়ে চূড়ান্ত করা হবে উল্লেখ করে বাহরাইনি বলেন: "ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধে জড়ায়নি এমন সব দেশের জন্য হরমুজ প্রণালীর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত, সংরক্ষণ এবং সুরক্ষিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।