তাংসিরির রক্তের মধ্য দিয়ে পবিত্র লড়াই আরও শক্তিশালী হবে: ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক
https://parstoday.ir/bn/news/iran-i158138-তাংসিরির_রক্তের_মধ্য_দিয়ে_পবিত্র_লড়াই_আরও_শক্তিশালী_হবে_ইরানি_সেনাবাহিনীর_সর্বাধিনায়ক
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির শাহাদাতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জোর দিয়ে বলেছেন: “নিঃসন্দেহে, ঐ সাহসী কমান্ডারের পবিত্র রক্ত এবং জাতির বীরদের শাহাদাতের মধ্য দিয়ে এই পবিত্র লড়াই আরও শক্তিশালী হয়ে অব্যাহত থাকবে।“
(last modified 2026-03-31T06:34:36+00:00 )
মার্চ ৩১, ২০২৬ ০৭:৫৪ Asia/Dhaka
  • মেজর জেনারেল আমির হাতামি
    মেজর জেনারেল আমির হাতামি

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির শাহাদাতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জোর দিয়ে বলেছেন: “নিঃসন্দেহে, ঐ সাহসী কমান্ডারের পবিত্র রক্ত এবং জাতির বীরদের শাহাদাতের মধ্য দিয়ে এই পবিত্র লড়াই আরও শক্তিশালী হয়ে অব্যাহত থাকবে।“

পার্সটুডে জানিয়েছে, রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির শাহাদাত উপলক্ষে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামির বার্তায় বলা হয়েছে: “আইআরজিসি নৌবাহিনীর শক্তিশালী কমান্ডার, শহীদ রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ইরানের সেনাবাহিনীর নাবিকদের সাথে ইরানের জলরাশিতে বছরের পর বছর ধরে উপস্থিতি থেকে গৌরবময় পারস্য উপসাগরে দেশের সামুদ্রিক শক্তি বৃদ্ধিতে এবং কৌশলগত হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিঃসন্দেহে, এই পবিত্র পথ এই অ্যাডমিরালের পবিত্র রক্ত এবং জাতির বীরদের শাহাদাতের মাধ্যমে আরও শক্তিশালী হতে থাকবে।”

আমির হাতামির বার্তায় আরও বলা হয়েছে: "ন্যায়-অন্যায়ের এই সংগ্রামে, সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর শক্তিশালী নৌবাহিনী তাদের বিচক্ষণ নাবিক ও সেনাপতিরা মহাকাব্যিক যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং সাহসিকতার সাথে শত্রুর সাথে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে, ক্ষমতার পতাকা মুমিন ও আল্লাহপ্রেমীদের ইচ্ছাতেই রচিত হয় এবং এমন এক চিরন্তন শক্তির সামনে শত্রুকে নতজানু হতেই হবে।"#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।