ইরানের অবকাঠামোতে হামলা আমেরিকার অক্ষমতার লক্ষণ: পেজেশকিয়ান
-
'প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট আমেরিকার জনগণের উদ্দেশে এক বার্তায় প্রশ্ন রেখে স্পষ্ট করে বলেন, বর্তমান যুদ্ধটি আসলে আমেরিকার জনগণের কোন প্রকৃত স্বার্থে পরিচালিত হচ্ছে? তিনি আরো বলেন, ইরানের জ্বালানি ও শিল্প স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা শুরু করা এমন একটি পদক্ষেপ যার সরাসরি লক্ষ্য ইরানের জনগণ।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, 'প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমেরিকা ও ইসরাইলি শাসনগোষ্ঠীর ইরানের অবকাঠামোতে হামলা মানে অস্থিরতা ছড়িয়ে দেওয়া, মানবিক ও অর্থনৈতিক ব্যয় বাড়ানো এবং উত্তেজনার একটি চক্র তৈরি করা। এই পথ শুধু শক্তির পরিচয় নয়, বরং টেকসই সমাধানে পৌঁছাতে বিভ্রান্তি ও অক্ষমতার নিদর্শন।'
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান আলোচনার পথ অনুসরণ করেছে, চুক্তিতে পৌঁছেছে এবং নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। তিনি বলেন, চুক্তি থেকে বেরিয়ে এসে সংঘর্ষের দিকে যাওয়া এবং তারপর আলোচনার মাঝামাঝি দুবার হামলা করা ছিল ধ্বংসাত্মক সিদ্ধান্ত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এবং বহিরাগত আগ্রাসীদের স্বার্থ চরিতার্থ করার জন্য গৃহীত হয়েছে।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, এটা কি ছাড়া আর কিছু যে আমেরিকা ইসরাইলের প্রতিনিধি শক্তি হিসেবে এবং এই শাসনগোষ্ঠীর উসকানিতে এই আগ্রাসনে পা দিয়েছে? অথবা এটা কি ছাড়া আর কিছু যে এখন ইসরাইল সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সৈন্য ও মার্কিনীদের ডলার দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে আর এর ব্যয় ইরান, আঞ্চলিক দেশ ও আমেরিকার ওপর চাপাবে এবং নিজে নিরাপদ দূরত্বে থাকবে? আমেরিকার সরকারের অগ্রাধিকার তালিকায় কি সত্যিই আজ আমেরিকা প্রথম?#
পার্সটুডে/এমবিএ//২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।