শত্রুর একজনও যেন জীবন নিয়ে ফিরে যেতে না পারে: আমির হাতেমি
https://parstoday.ir/bn/news/iran-i158198-শত্রুর_একজনও_যেন_জীবন_নিয়ে_ফিরে_যেতে_না_পারে_আমির_হাতেমি
পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ  শত্রুদের সব ধরনের গতিবিধি ও কর্মকাণ্ড সর্বোচ্চ সন্দেহ ও সতর্কতার সঙ্গে মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করতে এবং শত্রুর আক্রমণ পদ্ধতি মোকাবিলার পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে দেশটির অপারেশনাল কমান্ডারদের নির্দেশ দিয়েছেন।
(last modified 2026-04-03T14:22:22+00:00 )
এপ্রিল ০২, ২০২৬ ১৪:২৯ Asia/Dhaka
  • ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতেমি 
    ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতেমি 

পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ  শত্রুদের সব ধরনের গতিবিধি ও কর্মকাণ্ড সর্বোচ্চ সন্দেহ ও সতর্কতার সঙ্গে মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করতে এবং শত্রুর আক্রমণ পদ্ধতি মোকাবিলার পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে দেশটির অপারেশনাল কমান্ডারদের নির্দেশ দিয়েছেন।

পারসটুডির প্রতিবেদন অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতেমি  ইরানের সেনাবাহিনীর একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে অনলাইনে সারা ইরানে স্থলবাহিনী, বিমান প্রতিরক্ষা, বিমানবাহিনী ও নৌবাহিনীর কমান্ডার ও কমান্ডগুলোর সঙ্গে যুক্ত হয়ে বলেন, সেনাবাহিনী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই যেনে শত্রুর যেকোনো দুষ্কর্ম মোকাবিলার প্রস্তুতি রাখে।

তিনি কমান্ডারদের উদ্দেশে বলেন, প্রয়োজন যে আপনারা শত্রুদের গতিবিধি ও কর্মকাণ্ড সর্বোচ্চ সন্দেহ ও সতর্কতার সঙ্গে মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করবেন এবং শত্রুর আক্রমণের পদ্ধতি মোকাবিলার পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করবেন। জেনারেল আমির হাতেমি জোর দিয়ে বলেন, যদি শত্রু স্থল অভিযান চালায়, তাহলে একজনও যেন বেঁচে না ফিরতে পারে।

পরিশেষে তিনি মার্কিন-ইসরাইলি শত্রুর ইরানের উপকূল, দ্বীপপুঞ্জ ও সীমান্তের হুমকির সময় গঠিত "ইরানের জন্য প্রাণ উৎসর্গ" জনআন্দোলনের উল্লেখ করে স্পষ্ট করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সব কর্মকর্তা-কর্মচারি নিজেদেরকে 'প্রিয় ইরানের জন্য প্রাণদাতাদের' প্রতি উৎসর্গীকৃত মনে করেন এবং সম্পূর্ণ শক্তি ও প্রাণ উৎসর্গ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডের অখণ্ডতা ও গৌরব রক্ষার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।#

পার্সটুডে/এমবিএ//২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।