পেজেশকিয়ান: ইরানের ওপর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সরকারগুলোকে সিদ্ধান্তমূলক জবাব দিতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i158216-পেজেশকিয়ান_ইরানের_ওপর_আগ্রাসনের_বিরুদ্ধে_বিশ্বের_সরকারগুলোকে_সিদ্ধান্তমূলক_জবাব_দিতে_হবে
পার্সটুডে - মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আইন লঙ্ঘনের নির্লজ্জ প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন: "ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে কয়েকটি ইউরোপীয় দেশ দায়িত্বশীল অবস্থান নিয়েছে এবং অনেকেই নিষ্ক্রিয় এমনকি পক্ষপাতদুষ্ট পন্থা অবলম্বন করেছে।"
(last modified 2026-04-04T10:39:32+00:00 )
এপ্রিল ০৩, ২০২৬ ১৩:২১ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে - মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আইন লঙ্ঘনের নির্লজ্জ প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন: "ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে কয়েকটি ইউরোপীয় দেশ দায়িত্বশীল অবস্থান নিয়েছে এবং অনেকেই নিষ্ক্রিয় এমনকি পক্ষপাতদুষ্ট পন্থা অবলম্বন করেছে।"

পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্কুপ বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। টেলিফোনালাপে পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক আগ্রাসনের মাত্রা ব্যাখ্যা করেন।

তিনি বলেন, আগ্রাসনকারীরা একটি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে গত ৯ মাসে দ্বিতীয়বারের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে এবং ইরানি জনগণের ওপর ব্যাপক মানবিক ও বস্তুগত ক্ষতি চাপিয়ে দিয়েছে। তিনি বলেন: "এই অবৈধ যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি শুধু ইরান বা এই অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের জন্য পুরো বিশ্বকে মূল্য দিতে বাধ্য হতে হয়েছে।"

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, "আগ্রাসীরা আন্তর্জাতিক আইন এবং বিশ্বে আইনের শাসনকে লক্ষ্যবস্তু করেছে, এবং তাই এই সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সকল সরকার দৃঢ়ভাবে জবাব দিতে বাধ্য।"এই টেলিফোনালাপে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যুদ্ধ থামাতে কূটনীতি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং যেকোনো ধরনের সহায়তার জন্য তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন।#

পার্সটুডে/এমবিএ//৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।