আমির জাহানশাহী: আমরা মার্কিন সৈন্যদের 'প্রস্তর যুগেরও আগে' পাঠাবো
https://parstoday.ir/bn/news/iran-i158220-আমির_জাহানশাহী_আমরা_মার্কিন_সৈন্যদের_'প্রস্তর_যুগেরও_আগে'_পাঠাবো
পার্সটুডে - ইরানের স্থলবাহিনীর কমান্ডার যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন যে, যদি তারা স্থলপথে ইরানে হামলা করে তবে ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনী "তাদের সৈন্যদের প্রস্তর যুগে নয়, বরং প্রস্তর যুগেরও আগের যুগে পাঠাবে।"
(last modified 2026-04-04T10:39:31+00:00 )
এপ্রিল ০৩, ২০২৬ ১৪:১৬ Asia/Dhaka
  • ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী
    ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী

পার্সটুডে - ইরানের স্থলবাহিনীর কমান্ডার যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন যে, যদি তারা স্থলপথে ইরানে হামলা করে তবে ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনী "তাদের সৈন্যদের প্রস্তর যুগে নয়, বরং প্রস্তর যুগেরও আগের যুগে পাঠাবে।"

সাম্প্রতিক দিনগুলোতে স্থলপথে ইরানে হামলা চালানোর মার্কিন কর্মকর্তাদের হুমকির জবাবে ইসলামি প্রজাতন্ত্রের সামরিক কমান্ডাররা বিশেষ করে স্থলবাহিনীর সদস্যরা প্রতিক্রিয়া জানিয়েছেন।

পার্সটুডের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহীর অ্যাকাউন্ট থেকে 'এক্স' সামাজিক নেটওয়ার্কে তার কার্যক্রম শুরু করার পর 'কাছে আসুন, আমরা অপেক্ষা করছি' শিরোনামে সেনা রেঞ্জারদের একটি ভিডিও প্রকাশ করেছেন।

'আমির জাহানশাহী জোর দিয়ে বলেছেন, "️ইরানি সেনা রেঞ্জাররা বছরের পর বছর ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।"তিনি লিখেছেন: ইরানের মাটি আগ্রাসনকারীদের কসাইখানা; সন্দেহ থাকলে, চেষ্টা করে দেখুন। এই বার্তার আগে ইরানের স্থলবাহিনীর কমান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দিয়ে বলেছিলেন যে, “সেন্টকম (মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড) নিহত মার্কিন সেনাদের সংখ্যা কঠোরভাবে সেন্সর করছে।”

ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহী কয়েকদিন আগে ইরানের স্থলবাহিনীর কর্মকর্তাদের কাছে গিয়েছিলেন এবং শত্রুর হুমকির জবাবে সতর্ক করে বলেছিলেন, “স্থলযুদ্ধ শত্রুর জন্য আরও বেশি বিপজ্জনক।”তিনি বলেছিলেন: “আমরা শত্রুর গতিবিধি প্রতি মুহূর্তে এবং সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি, এবং আমরা যেকোনো পরিস্থিতিতে যেকোনো সময় ও স্থানে প্রস্তুত।”

পার্সটুডে/এমবিএ//৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।