যুক্তরাষ্ট্র সামরিক যুদ্ধে যেমন জয়ী হতে পারেনি তেমনি আলোচনাতেও পারবে না: কলিবফ
-
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন: "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবগুলোই মিথ্যা।" তিনি বলেন, ওয়াশিংটন "এই মিথ্যা দিয়ে সামরিক যুদ্ধে যেমন জয়ী হয়নি" তেমন "আলোচনাতেও সফল হবে না।"
কলিবফ সতর্ক করে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী "খোলা থাকবে না"। তিনি বলেন, শুধুমাত্র "নির্ধারিত পথ" এবং "ইরানের অনুমতি" নিয়েই যাতায়াত করা হবে।
তিনি জোর দিয়ে বলেন যে, প্রণালীটির মর্যাদা "মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়," একইসাথে তিনি যুক্তরাষ্ট্রের তথাকথিত প্রচারণামূলক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন।
"গণমাধ্যম যুদ্ধ এবং জনমত গঠন" চলমান ইরান-মার্কিন সংঘাতের অংশ উল্লেখ করে কলিবফ বলেন: "ইরানি জাতি এই কৌশল দ্বারা প্রভাবিত হবে না।"#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন