ইরানের অবিচ্ছেদ্য পারমাণবিক অধিকারের বিরোধিতা করার মতো অবস্থানে নেই ট্রাম্পের
https://parstoday.ir/bn/news/iran-i158604-ইরানের_অবিচ্ছেদ্য_পারমাণবিক_অধিকারের_বিরোধিতা_করার_মতো_অবস্থানে_নেই_ট্রাম্পের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করে বলেছেন,শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা ইরানের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার,যা কেড়ে নেওয়ার ক্ষমতা ওয়াশিংটনের নেই।
(last modified 2026-04-19T14:42:07+00:00 )
এপ্রিল ১৯, ২০২৬ ২০:২৭ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করে বলেছেন,শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করা ইরানের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার,যা কেড়ে নেওয়ার ক্ষমতা ওয়াশিংটনের নেই।

রোববার দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। এর দুই দিন আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র “আরও বৈরী উপায়ে” ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেবে।

পেজেশকিয়ান বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু তিনি বলেন না, কোন অপরাধে? মূলত, বিশ্বের কোন অবস্থানে দাঁড়িয়ে তিনি একটি জাতিকে তাদের আইনসিদ্ধ অধিকার থেকে বঞ্চিত করতে চান?” তিনি আরো যোগ করেন, “মানবিক নীতির দৃষ্টিকোণ থেকে, ধর্ম, বিশ্বাস, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে প্রতিটি স্বাধীন মানুষেরই তার অবিচ্ছেদ্য অধিকার ভোগ করা উচিত।”

ইরানের এই শীর্ষ নির্বাহী তথাকথিত মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বিজ্ঞানীদের হত্যাকাণ্ড এবং বেসামরিক ও আবাসিক এলাকায় আঘাত হানার মতো ঘটনার বিষয়ে তারা নীরব রয়েছে। তিনি এসব কর্মকাণ্ডকে প্রতিপক্ষের হতাশা ও ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে “যুদ্ধাপরাধ” বলে আখ্যায়িত করেন।

আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি ইরানের নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধ ছড়াতে চায় না এবং কখনো কোনো সংঘাতের সূচনা করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি জোর দিয়ে বলেন, “আমরা শান্তিকামী, এবং আমরা যা করছি তা বৈধ আত্মরক্ষা।”

এদিকে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের সশস্ত্র বাহিনী বিশেষ করে স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ, নিয়মিত সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের প্রশংসা করেন। তিনি বলেন, তারা অবৈধ মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার মুখেও দৃঢ়তা দেখিয়েছে এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর জবাব দিয়েছে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন,তার দেশ যুদ্ধ চায় না এবং কখনো কোনো সংঘাতের সূচনা করেনি। তিনি জোর দিয়ে বলেন, “আমরা শান্তিকামী, এবং আমরা যা করছি তা বৈধ আত্মরক্ষা।”#