বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i158632-বাণিজ্যিক_জাহাজে_মার্কিন_হামলার_জবাবে_ইরানের_প্রতিক্রিয়া
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার সন্ধ্যায় ওমান সাগরে ইরানের উপকূলের কাছে ইরানি বাণিজ্যিক জাহাজ 'তুসকা'-র উপর মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবৈধ ও বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
(last modified 2026-04-21T04:44:26+00:00 )
এপ্রিল ২১, ২০২৬ ১০:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার সন্ধ্যায় ওমান সাগরে ইরানের উপকূলের কাছে ইরানি বাণিজ্যিক জাহাজ 'তুসকা'-র উপর মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবৈধ ও বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

পার্সটুডে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ঘটনা জাহাজের নাবিক, কর্মী এবং সেখানে তাদের পরিবারবর্গের প্রতি ভীতি প্রদর্শনের মাধ্যমে সংঘটিত হয়েছে এবং এটি সামুদ্রিক জলদস্যুতা ও সন্ত্রাসী কার্যকলাপ। এটি কেবল জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও নিয়মেরই লঙ্ঘন নয় একইসাথে ১৯ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনের আরেকটি উদাহরণ এবং এটিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এই বিষয়ে জাতিসংঘ মহাসচিব, এই সংস্থার নিরাপত্তা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা ও কঠোর জবাব দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং দায়িত্বশীল সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন