হরমুজের পরিবর্তে অন্য কোনো নাম ব্যবহার করা অনেক বড় ভুল: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i159028-হরমুজের_পরিবর্তে_অন্য_কোনো_নাম_ব্যবহার_করা_অনেক_বড়_ভুল_আরাকচি
পার্সটুডে- ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজের পরিবর্তে অন্য কোনো নাম ব্যবহার করা নিঃসন্দেহে "খুব বড় ভুল"।
(last modified 2026-05-01T04:44:27+00:00 )
মে ০১, ২০২৬ ১০:৪২ Asia/Dhaka
  •  ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ‘জাতীয় পারস্য উপসাগর দিবস’ উপলক্ষে এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজের পরিবর্তে অন্য কোনো নাম ব্যবহার করা নিঃসন্দেহে "খুব বড় ভুল"।

পার্সটুডে জানিয়েছে, জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি লিখেছেন: আজ ইরানে " জাতীয় পারস্য উপসাগর দিবস"; এই দিনটি প্রায় ৪০০ বছর আগে আমাদের পূর্বপুরুষদের দ্বারা হরমুজ প্রণালী থেকে পর্তুগিজদের বিতাড়নের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন: মার্কিন প্রেসিডেন্ট সঠিক নাম "পারস্য উপসাগর" ব্যবহার করেন, পেন্টাগনের ভুয়া পরিভাষা তিনি ব্যবহার করেন না! কিন্তু হরমুজের পরিবর্তে অন্য কোনো নাম ব্যবহার করা নিঃসন্দেহে একটি "খুব বড় ভুল"।#

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।