শিয়া মতাদর্শের অনুসারীদের আত্মসমর্পণে বাধ্য করা যায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159220-শিয়া_মতাদর্শের_অনুসারীদের_আত্মসমর্পণে_বাধ্য_করা_যায়_না_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন: শিয়া মতাদর্শের অনুসারীদের বলপ্রয়োগ করেও আত্মসমর্পণে বাধ্য করা যায় না।
(last modified 2026-05-07T09:30:45+00:00 )
মে ০৭, ২০২৬ ১৫:২৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট পেজেশকিয়ান
    প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন: শিয়া মতাদর্শের অনুসারীদের বলপ্রয়োগ করেও আত্মসমর্পণে বাধ্য করা যায় না।

পার্সটুডে জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "আমরা মুসলমানরা ইতোমধ্যেই আত্মসমর্পণ করেছি; আত্মসমর্পণ একমাত্র সর্বশক্তিমান আল্লাহর কাছে, তাই অন্য কেউ আমাদেরকে আত্মসমর্পণ করাতে পারে না।"

পেজেশকিয়ান আরও বলেছেন, "ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে আমি জোর দিয়ে বলেছি, আমি মার্কিন কর্মকর্তাদেরকে আমাদের অঞ্চলে সামরিক হুমকি অবসানের পরামর্শ দিচ্ছি, কারণ শিয়া মতাদর্শের অনুসারীদের বলপ্রয়োগ করেও আত্মসমর্পণে বাধ্য করা যায় না।"#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন