কাজাখস্তানে ১০ মাসে ইরানের ১২৮ মিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি
https://parstoday.ir/bn/news/iran-i159868-কাজাখস্তানে_১০_মাসে_ইরানের_১২৮_মিলিয়ন_ডলারের_কৃষিপণ্য_রপ্তানি
পার্সটুডে: ইরানের কৃষি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ও বিশেষায়িত সংস্থা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান হাসান মোমেনি কাজাখস্তানে ইরানের ১২৮ মিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানির খবর দিয়েছেন।
(last modified 2026-05-31T10:24:20+00:00 )
মে ৩১, ২০২৬ ১৫:১৩ Asia/Dhaka
  • কাজাখস্তানে ১০ মাসে ইরানের ১২৮ মিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি

পার্সটুডে: ইরানের কৃষি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ও বিশেষায়িত সংস্থা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান হাসান মোমেনি কাজাখস্তানে ইরানের ১২৮ মিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানির খবর দিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কৃষি জিহাদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ও বিশেষায়িত সংস্থাবিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান হাসান মোমেনি বলেন, ফার্সি ১৪০৪ সালের প্রথম ১০ মাসে কাজাখস্তানে ইরানের মোট রপ্তানির পরিমাণ ছিল ২১৪ মিলিয়ন ডলার, যার মধ্যে ১২৮ মিলিয়ন ডলারই ছিল কৃষিপণ্য রপ্তানি।

তিনি আরও জানান, একই সময়ে কাজাখস্তান থেকে ইরানে ৪৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে, যার মধ্যে ৩৩ মিলিয়ন ডলারই ছিল কৃষিপণ্য।

মোমেনি বলেন, কাজাখস্তানে ইরানের মোট রপ্তানির প্রায় ৪০ শতাংশ ছিল খেজুর ও পেস্তাবাদামের মতো বিভিন্ন ফলমূল ও কৃষিজাত পণ্য।#

পার্সটুডে/এমএআর/৩১