ফিলিস্তিনি ব্যক্তির গর্ভবতী স্ত্রীর ওপর ডাচ পুলিশের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i159910-ফিলিস্তিনি_ব্যক্তির_গর্ভবতী_স্ত্রীর_ওপর_ডাচ_পুলিশের_হামলা_মানবাধিকারের_চরম_লঙ্ঘন_বাকায়ি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন ফিলিস্তিনি ব্যক্তির গর্ভবতী স্ত্রীর ওপর ডাচ পুলিশের হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই কাজের জন্য ডাচ কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।
(last modified 2026-06-01T07:59:30+00:00 )
জুন ০১, ২০২৬ ১৩:৫৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন ফিলিস্তিনি ব্যক্তির গর্ভবতী স্ত্রীর ওপর ডাচ পুলিশের হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই কাজের জন্য ডাচ কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার সকালে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, যেখানে একজন ডাচ পুলিশ কর্মকর্তা এক ফিলিস্তিনি ব্যক্তির গর্ভবতী স্ত্রীকে হিংস্রভাবে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে মেঝেতে টেনেহিঁচড়ে নিয়ে যায়। তিনি লিখেছেন: এই আচরণ অত্যন্ত পাশবিক এবং অগ্রহণযোগ্য। শুধুমাত্র তার গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনি স্বামীর সাথে থাকতে চাওয়ার কারণে একজন গর্ভবতী নারীর ওপর হিংস্রভাবে হামলা করার কোনো অজুহাত পুলিশের থাকতে পারে না।

বাকায়ি আরও বলেন, ডাচ কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের এই নির্লজ্জ লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, এই ধরনের সহিংসতা দেশের পুলিশ কাঠামোতে পদ্ধতিগত পক্ষপাতিত্ব এবং বৈষম্যের লক্ষণ। #

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।