ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কঠোর বার্তা: অধিকৃত ভূখণ্ড ত্যাগ করুন
https://parstoday.ir/bn/news/iran-i159928-ইরানের_খাতামুল_আম্বিয়া_সদর_দপ্তরের_কঠোর_বার্তা_অধিকৃত_ভূখণ্ড_ত্যাগ_করুন
পার্সটুডে – ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর অধিকৃত ভূখণ্ড‌ ইসরায়েলের উত্তরাঞ্চল ও সামরিক বসতিগুলোর বাসিন্দাদের সতর্ক করে বলেছে: ক্ষতির সম্মুখীন হতে না চাইলে এলাকা ত্যাগ করুন।
(last modified 2026-06-02T01:15:37+00:00 )
জুন ০২, ২০২৬ ০৯:৩৭ Asia/Dhaka
  • ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কঠোর বার্তা: অধিকৃত ভূখণ্ড ত্যাগ করুন

পার্সটুডে – ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর অধিকৃত ভূখণ্ড‌ ইসরায়েলের উত্তরাঞ্চল ও সামরিক বসতিগুলোর বাসিন্দাদের সতর্ক করে বলেছে: ক্ষতির সম্মুখীন হতে না চাইলে এলাকা ত্যাগ করুন।

ইসলামী প্রজাতন্ত্রের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তর সোমবার এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অঞ্চলে তার আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখে লেবাননের দাহিয়া ও বৈরুত এলাকায় বোমাবর্ষণের হুমকি দিয়েছেন এবং সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি শাসকগোষ্ঠীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষাপটে যদি এই হুমকি বাস্তবায়িত হয়, তাহলে অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চল ও সামরিক বসতিগুলোর বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে যে, তারা যদি ক্ষতির মুখে পড়তে না চান তবে অবিলম্বে এলাকা ত্যাগ করুন।#

পার্সটুডে/এস এ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন