লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে আমেরিকার সরাসরি ভূমিকা রয়েছে: গারিবাবাদী
https://parstoday.ir/bn/news/iran-i159962-লেবাননের_বিরুদ্ধে_ইসরায়েলি_আগ্রাসনে_আমেরিকার_সরাসরি_ভূমিকা_রয়েছে_গারিবাবাদী
পার্সটুডে- ইরানের উপপররামন্ত্রী বলেছেন, বৈরুতের ওপর একটি বড় ধরনের হামলা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি ইসরায়েলের আগ্রাসন পরিচালনায় ওয়াশিংটনের সরাসরি ভূমিকাকেই নিশ্চিত করে।
(last modified 2026-06-03T09:37:12+00:00 )
জুন ০৩, ২০২৬ ১০:৩০ Asia/Dhaka
  • ইরানেরে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী
    ইরানেরে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী

পার্সটুডে- ইরানের উপপররামন্ত্রী বলেছেন, বৈরুতের ওপর একটি বড় ধরনের হামলা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি ইসরায়েলের আগ্রাসন পরিচালনায় ওয়াশিংটনের সরাসরি ভূমিকাকেই নিশ্চিত করে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানেরে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী এক্স চ্যানেলে দেওয়া এক বার্তায় লিখেছেন: লেবানন, সিরিয়া এবং অধিকৃত জেরুজালেমের বর্তমান ঘটনাবলী একটি বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে, আর তাহলো এই আঞ্চলিক সংকট কোনো "বিক্ষিপ্ত উত্তেজনার" ফল নয়; এটি ইসরায়েলের অপরাধ এবং দায়মুক্তির ফল, যা রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে যাচ্ছে, যুদ্ধবিরতিকে অর্থহীন করে তুলছে এবং ফিলিস্তিনিদের পবিত্র স্থানগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

গারিবাবাদী আরও বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই উদ্বেগ প্রকাশ এবং কেবলমাত্র আমন্ত্রণ জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ও বাধ্যতামূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেননা সস্তা ও অকার্যকর নিন্দা দ্বারা আন্তর্জাতিক আইন সুরক্ষিত নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররামন্ত্রী আরো বলেছেন, এ প্রসঙ্গে, বৈরুতের ওপর বড় ধরনের হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিবৃত্ত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিটি ওয়াশিংটনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার লক্ষণ নয় বরং ইসরায়েলের আগ্রাসন পরিচালনায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকারই প্রমাণ।

তিনি আরও বলেন: যদি একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে হামলা করার সিদ্ধান্ত একটিমাত্র ডাকে বদলে যায়, তাহলে মূল প্রশ্ন হলো, পশ্চিমাদের রাজনৈতিক ও সামরিক সমর্থনে কেন মাসব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘন, লেবাননের ওপর আগ্রাসন, জনগণের বাস্তুচ্যুতি এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত ছিল!#

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।