আগামী কয়েক দিনের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i160296-আগামী_কয়েক_দিনের_মধ্যে_চুক্তি_স্বাক্ষরের_সম্ভাবনা_রয়েছে_ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সম্ভাব্য সমঝোতা স্মারক সব ফ্রন্টে যুদ্ধের অবসানের ওপর কেন্দ্রীভূত এবং এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(last modified 2026-06-14T00:43:09+00:00 )
জুন ১৪, ২০২৬ ০৯:১৩ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সম্ভাব্য সমঝোতা স্মারক সব ফ্রন্টে যুদ্ধের অবসানের ওপর কেন্দ্রীভূত এবং এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়াকে আমাদের সতর্ক ও সন্দেহের দৃষ্টিতে অনুসরণ করার দায়িত্ব রয়েছে। কারণ, মার্কিন পক্ষের সঙ্গে দেড় বছরের আলোচনার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী আলোচনার সময় তাদের প্রতিশ্রুতি ভঙ্গ ও কর্মকাণ্ড আমাদেরকে অত্যন্ত সতর্কতা ও দূরদর্শিতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিতে বাধ্য করছে।

বাকায়ি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিষয়গুলো অত্যন্ত জটিল। পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে এই পর্যায়ে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং পারমাণবিক ইস্যু নিয়ে এখন আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ৬০ দিনের একটি সময়সীমার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, ইরানের জাহাজ চলাচলের ওপর আক্রমণ এবং হরমুজ প্রণালি-সংক্রান্ত বিষয়গুলোও এই পর্যায়ের আলোচ্য বিষয়গুলোর অন্তর্ভুক্ত।

বাকায়ি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।#

পার্সটুডে/এসএ/১৪