দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া (সা.) সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর গত দুই দিনে দক্ষিণ লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সেখানে বেসামরিক জনগণের বিরুদ্ধে হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে তাদের ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর ও শক্তিশালী জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।#
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।