লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র দায়ী: রেজায়ি
-
মোহসেন রেজায়ি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সামরিক উপদেষ্টা তার ব্যক্তিগত পেজে লিখেছেন: লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ডের জন্য আমেরিকা দায়ী।
মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আট বছর মেয়াদী ‘পবিত্র প্রতিরক্ষা’ যুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ডবাহিনীর কমান্ডার মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সমঝোতা অনুযায়ী লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, "ইরানের বিরুদ্ধে কোনো হুমকি দেয়া হলে আমরা যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনব”। #
পার্সটুডে/এমআরএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।