যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে: টাইমস অফ ইসরায়েল
https://parstoday.ir/bn/news/event-i160586-যুক্তরাষ্ট্র_ও_ইসরায়েলের_বিরুদ্ধে_ইরান_বিজয়ী_হয়েছে_টাইমস_অফ_ইসরায়েল
পার্সটুডে- টাইমস অফ ইসরায়েল ওয়েবসাইট, সমালোচনামূলক ও কঠোর ভাষায় এক প্রতিবেদনে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে "বিপর্যয়কর" হিসেবে বর্ণনা করে স্বীকার করেছে আমেরিকা ও ইসরায়েলের সাথে সংঘাতে ইরান জয়ী হয়েছে।
(last modified 2026-06-22T08:13:37+00:00 )
জুন ২২, ২০২৬ ১৪:০৮ Asia/Dhaka
  • ইরানের জুলফিকার ক্ষেপণাস্ত্র
    ইরানের জুলফিকার ক্ষেপণাস্ত্র

পার্সটুডে- টাইমস অফ ইসরায়েল ওয়েবসাইট, সমালোচনামূলক ও কঠোর ভাষায় এক প্রতিবেদনে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে "বিপর্যয়কর" হিসেবে বর্ণনা করে স্বীকার করেছে আমেরিকা ও ইসরায়েলের সাথে সংঘাতে ইরান জয়ী হয়েছে।

ফার্সকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলের পরিস্থিতি এক "ভয়াবহ" অবস্থায় রয়েছে এবং কার্যত মার্কিন প্রেসিডেন্টের দ্বারা তারা পরিচালিত হচ্ছে।

গণমাধ্যমটি আরও উল্লেখ করেছে, ইসরায়েলের বর্তমান মন্ত্রিসভা কেবল "কাগজে-কলমেই" বিদ্যমান এবং সিদ্ধান্ত গ্রহণ ও স্বাধীন সার্বভৌমত্ব প্রয়োগের ক্ষমতা তাদের নেই।

এর আগে, হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের বিশ্লেষক ইয়োসি ইয়োশুয়া ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করে বলেন, লেবাননের বর্তমান ঘটনাপ্রবাহ কেবল শুরু মাত্র।

তার মতে, ‘এই ধারা অব্যাহত থাকলে, তারা আগামীকাল গাজায় যুদ্ধবিরতির দাবি জানাবে এবং তখন পশ্চিম তীরে আমাদের কার্যকলাপও সীমিত হয়ে যাবে’।

মধ্যপ্রাচ্যে, নিজেদের কর্মকাণ্ডের স্বাধীনতা থেকে পিছু হটা এখন একটি প্রতিষ্ঠিত রীতিতে পরিণত হয়েছে এবং এটাই সেই 'কৌশলগত বিজয়' যা ইরান চাইছে।#

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।