ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেয়ার কোনো পরিকল্পনা নেই: গারিবাবাদি
-
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির অনুরোধ সত্ত্বেও সুইজারল্যান্ডে তাঁর সাথে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তাঁর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন: গ্রোসির অনুরোধ সত্ত্বেও সুইজারল্যান্ডে তাঁর সাথে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
পরমাণু স্থাপনায় হামলায় ক্ষতিগ্রস্ত জায়গা ও পারমাণবিক উপকরণ দেখতে সেখানে কাউকে পরিদর্শন করতে দেয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি আরও বলেন: এই আলোচনাগুলো শুধুমাত্র চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে থাকবে এবং অপর পক্ষের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভর করবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।