সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে থেকে মুসলিম দেশগুলোর শিক্ষা নেওয়া উচিত: কলিবফ
-
মুসলিম দেশগুলোর সংসদীয় ইউনিয়নের বৈঠক
আজারবাইজানের জাতীয় সংসদের স্পিকার সাহেবে গাফারোভা ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সাথে সাক্ষাৎ করেছেন।
পার্সটুডে- মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য অনিবার্য বলে উল্লেখ করে ইরানের সংসদের স্পিকার বলেছেন: সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে মুসলিম দেশগুলোর শিক্ষা নেওয়া উচিত।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মুসলিম দেশগুলোর সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) ২০তম অধিবেশনের অবকাশে আজারবাইজানের জাতীয় সংসদের স্পিকার সাহেবে গাফারোভা ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সাথে সাক্ষাৎ করেছেন।
এই বৈঠকে কলিবফ মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য অনিবার্য বলে উল্লেখ করে আরও বলেন: সৌভাগ্যবশত, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং আমি আশা করি এই ধারা আরও জোরদার হতে থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের কিছু দেশের ভূমি ও আকাশসীমা ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন: এই যুদ্ধের অভিজ্ঞতা এখন সকলের চোখের সামনে এবং সকলেরই তা থেকে শিক্ষা নেওয়া উচিত।
সংসদীয় অঙ্গনে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে কলিবফ ইসলামী সহযোগিতা সংস্থার সংসদীয় পরিষদ ইউনিয়নের (পিইউআইসি) সম্মেলন আয়োজনে আজারবাইজান প্রজাতন্ত্রের সাফল্য কামনা করেন।
আজারবাইজান প্রজাতন্ত্রের জাতীয় সংসদের স্পিকার সাহেব গাফারোভা এই বৈঠকে দ্বিপাক্ষিক প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এবং সংসদীয় সম্পর্ক বৃদ্ধির আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, আমরা আজারবাইজান প্রজাতন্ত্রের ভূমিকে প্রতিবেশী দেশগুলোর, বিশেষ করে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ