ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ন্যাটোকে অবশ্যই জবাবদিহি করতে হবে: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধে যেকোনো ধরনের সহযোগিতার জন্য ন্যাটো এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে, যার মধ্যে ইতালি ও রোমানিয়াও রয়েছে, অবশ্যই জবাবদিহি করতে হবে। ন্যাটোর মহাসচিব ইরানের বিরুদ্ধে অবৈধ ও অপরাধমূলক হামলা চালানোর ক্ষেত্রে এই দেশগুলোর ভূমিকার কথা স্পষ্টভাবে স্বীকার করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে; ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ইউরোপের দুটি দেশের ভূমিকা থাকার ব্যাপারে ন্যাটোর মহাসচিবের স্বীকারোক্তির কথা উল্লেখ করেছেন। ইসমাইল বাকায়ি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যাপকভাবে অবদান রাখা দুটি দেশ হিসেবে ইতালি ও রোমানিয়ার নাম উল্লেখ করার কথা উল্লেখ করে এক্স নেটওয়ার্কে লিখেছেন: "ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতার বিষয়ে ন্যাটোর মহাসচিবের এই সুস্পষ্ট স্বীকারোক্তি হলো জাতিসংঘের সদস্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর ক্ষেত্রে এই সংস্থার সক্রিয় সহযোগিতারই প্রমাণ। এই আগ্রাসন ছিল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন।"
তিনি আরও বলেন, ন্যাটো এবং এই সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণকারী এর প্রতিটি সদস্য রাষ্ট্রকে এই আগ্রাসী যুদ্ধের সমস্ত পরিণতির জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।
ইসমাইল বাকায়ি বলেন: ন্যাটোর মহাসচিব স্পষ্টভাবে ইতালি এবং রোমানিয়াকে সেই দেশ হিসেবে চিহ্নিত করেছেন যারা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনে সহযোগিতা করেছে। এই দুটি দেশ এবং ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনে সহায়তাকারী অন্য প্রতিটি ইউরোপীয় দেশকে তাদের জনমত এবং সমগ্র বিশ্বের কাছে ব্যাখ্যা করতে হবে যে, কেন তারা ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সাথে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন তারা ইরানি জনগণের বিরুদ্ধে জঘন্য ও ব্যাপক অপরাধ সংঘটনে অংশ নিয়েছিল।#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ